• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৬ সংবাদকর্মী আহত

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৬ সংবাদকর্মী আহত
সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৪ সংবাদকর্মী আহত

বিডি নিউজ২৩; রাজধানীতে বহুদলীয় সমাবেশে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়েছে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলা ও পুলিশের টিয়ারশেলে অন্তত ২৪ জন সংবাদকর্মী আহত হয়েছেন। এসময় তাদের পিটিয়ে রক্তাক্ত করে ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন।

 

দৈনিক ইত্তেফাক: পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া জার্নালিস্ট শেখ নাসির ও ফ্রিল্যান্সার মারুফ।

 

একুশে টেলিভিশন: রাজারবাগ এলাকায় একুশে টেলিভিশনের গাড়িতে হামলা চালিয়ে ক্যামেরা ভাংচুর করে জামায়াত-বিএনপির কর্মী। এসময় আহত হন একুশে টিভির সাংবাদিক তৌহিদুর রহমান ও ক্যামেরাপারসন আরিফুর রহমান। 

 

ভোরের কাগজ: নটরডেম কলেজের সামনে বিএনপি’র কর্মীদের হাতে লাঞ্ছিত হতে হয়েছেন ভোরের কাগজের ফটো সাংবাদিক মাসুদ পারভেজ আনিস। তিনি জানিয়েছেন, তাকে মারধর করে ক্যামেরা নিয়ে গেছে যুবদল ও জামায়াত কর্মীরা। তিনি বলেন, আওয়ামী লীগের পোস্টার ফেস্টুনে রাস্তার মাঝে আগুন দেওয়ার ছবি তুলতে গেলে তারা হামলা চালায়। সিনিয়র ফটোগ্রাফার নুরুজ্জামান শাহাদাত এবং রিপোর্টার পলাশ আহত হয়েছেন।

 

সময় টিভি: নয়াপল্টন সংলগ্ন নাইটেঙ্গেল মোড়ে বিএনপি কর্মীদের হাতে আহত হয়েছেন সময় টিভির সাংবাদিক মারুফ। 

 

কালবেলা: হামলায় মারাত্মক আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক রাফসান জানি। প্রাণ বাঁচাতে তিনি সেগুনবাগিচার দিকে দৌড় দিলে হামলাকারীরা তার পিছু নিয়ে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে রাফসান রাস্তায় পড়ে যান। এসময় তার মাথা ও সারা শরীরে বেদমভাবে আঘাত করা হয়। পরে অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যান। 

 

এছাড়া কালবেলার সাংবাদিক আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল এবং তৌহিদুল ইসলাম তারেক আহত হয়েছেন।

 

ইনকিলাব: দৈনিক ইনকিলাবের সাংবাদিক এস এম মাসুম আহত হয়েছেন।

 

গ্রীন টিভি: গ্রীন টিভির বিশেষ প্রতিনিধি রুদ্র সাইফুল্লাহ ও ক্যামেরা পার্সন আরজু বিএনপির হামলায় আহত হয়েছেন।

 

ঢাকা টাইমস: ঢাকা টাইমসের স্টাফ রিপোর্টার সালেকিন তারিন হামলার শিকার হয়েছেন। 

 

শেয়ার বিজ: শেয়ার বিজের সাংবাদিক হামিদুর রহমান পুলিশের টিয়ারশেলে আহত হয়েছেন।

 

নিউ এইজ: হামলায় আহত হয়েছেন নিউ এইজের আহাম্মদ ফয়েজ।

 

বাংলা ট্রিবিউন: বাংলা ট্রিবিউনের সালমান তারেক শাকিল, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন এবং জোবায়ের আহমেদ আহত হয়েছেন।

 

ব্রেকিং নিউজ: ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার হয়েছেন।

 

দেশ রূপান্তর: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি হামলার শিকার হয়েছেন।

 

আমার সংবাদ: আমার সংবাদের মাল্টিমিডিয়া জার্নালিস্ট আব্দুল্লাহ আল নোমান আহত।

 

যমুনা টেলিভিশন: নাইটেংগেল মোড়ে ভাঙচুর করা হয় যমুনা টেলিভিশনের একটি গাড়ি। 

 

মানবকণ্ঠ: এছাড়া রাজারবাগে মানবকণ্ঠের মনির জারিফের প্রেস লেখা সম্বলিত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। (সুত্র; মিডিয়া মনিটর)

সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৬ সংবাদকর্মী আহত

সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৬ সংবাদকর্মী আহত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.