• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়া-দুর্গাপুরে মনোনয়ন প্রত্যাশী যতো, মাঠে দেখা যাচ্ছে না ততো!

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
পুঠিয়া-দুর্গাপুরে মনোনয়ন প্রত্যাশী যতো, মাঠে দেখা যাচ্ছে না ততো!
পুঠিয়া-দুর্গাপুরে মনোনয়ন প্রত্যাশী যতো, মাঠে দেখা যাচ্ছে না ততো!

নিজস্ব প্রতিবেদক রাজশাহী, বিডি নিউজ২৩; মনোনয়ন কে পাবে আর কে পাবে না, তা একমাত্র দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিই জানেন। তবুও ওই পুঠিয়া-দুর্গাপুর সংসদীয় আসনটিতে সাধারণ মানুষের মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে এবারে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেতে পারেন সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দ্বারা অথবা পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু। এছাড়াও আরো অনেক নেতাকর্মীর নাম আসছে এই তালিকায়, যদিও সেগুলোর এত গুঞ্জন নেই। ভোটের আগেই চলছে এমন চুল ছেঁড়া বিশ্লেষণ। এছাড়াও গত কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এবারে দেখেশুনে মনোনয়ন দেয়া হবে। যাকে তাকে মনোনয়ন দেয়া হবে না। যারা মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত তাদেরকেই মনোনয়ন দেওয়ার চিন্তা করছেন আওয়ামী লীগ। এদিক দিয়ে অনেকটাই জনসম্পৃক্ততায় এগিয়ে দেখা যাচ্ছে পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হীরা বাচ্চুকে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে কোন পদ পদবীও দেখা হবে না। যাকে জনগণ চায় জনপ্রিয়তা আছে তাকেই মনোনয়ন দেয়া হবে। তাই সবাইকে মাঠে থেকে উন্নয়ন প্রচারণা চালানোর জন্য বলা হচ্ছে দলটির পক্ষ থেকে। দলটির পক্ষ থেকে আরো বলা হচ্ছে যে, বাদ পড়তে পারেন বর্তমান একশোর বেশি এমপি। এদের মধ্যে রয়েছেন এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আর এসব থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে আগামীতে সাধারন জনগণের সাথে সম্পৃক্ত ও ক্লিন ইমেজের ব্যক্তিকেই আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হবে মনোনয়ন।

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুঠিয়া দুর্গাপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অনেককে দেখা যায় বিভিন্ন গাছের ডালে ওয়ালে এবং ফেসবুকে তাদের প্রচার-প্রচারণা।

 

কিন্তু সরেজমিনে আমরা যখন বিভিন্ন পূজা মন্ডপের তথ্যচিত্র সংগ্রহে গিয়েছি, অনেকের সাথে কথা বলে জানা যায় বিভিন্ন পূজা- মন্ডপে তাদের ব্যানার ফেস্টুন থাকলেও অনেক প্রার্থী তাদের সাথে দেখা করে নিয়ে এবং কোন অনুদান প্রদান  করেন নাই,  অনেক আওয়ামীলীগ নেতা ও সুশীল সমাজে এই বিষয়টা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই বলেছেন নিজেদের পাবলিসিটির জন্য এমপির মনোনয়ন প্রত্যাশী বলে পোস্টার ফেস্টুন করেছেন, কিন্তু বাস্তব চিত্র অন্যরকম সাধারণ মানুষের সাথে তাদের কোন যোগাযোগ নেই। তারা আরো বলেন, এইসব নেতাদের জন্যই দলের ভাবমূর্তি নষ্ট হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থীর সাথে কথা বললে তিনি বলেন,  পূজা মন্ডপের পরিদর্শনের ইচ্ছা ছিল কিন্তু পূজা মন্ডপ ভিজিটে গেলে আর্থিক অনুদান  প্রদান করা লাগবে তাই যাওয়া হয়নি।

 

পুঠিয়া এক পূজা মন্দির পরিদর্শনে গেলে সেখানকার দায়িত্ব সভাপতি বলেন, অনেক প্রার্থী আমাদের সাথে এসেছেন শুভেচ্ছা বিনিময় করেছেন খোঁজখবর নিয়েছেন,  আবার অনেকে না এসেও আমাদের অনুদান প্রদান করেছেন ভগবান তাদের মঙ্গল করুন, যারা আসেন নাই তাদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অনেকেই আর্থিক অনুদান প্রদান করেছেন হয়তো বা যারা আসে নাই তারা লজ্জায় আসেন নাই।

 

প্রবীন এক আওয়ামীলীগ নেতার সাথে কথা বললে তিনি বলেন,  পোস্টার ছাবিয়ে ফেসবুক দিয়ে রাজনীতি করে অনেকেই, মানুষের ভালোবাসা নেই তাদের সাথে, তারা জনগণ হতে বিচ্ছিন্ন।

 

অন্যদিকে দেখা যাচ্ছে বিরোধীদলরা রয়েছেন আন্দোলন এর অপেক্ষায়।

পুঠিয়া-দুর্গাপুরে মনোনয়ন প্রত্যাশী যতো, মাঠে দেখা যাচ্ছে না ততো!

পুঠিয়া-দুর্গাপুরে মনোনয়ন প্রত্যাশী যতো, মাঠে দেখা যাচ্ছে না ততো!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.