• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান জি,এম হিরা বাচ্চু

রকিবুল ইসলাম সনি;
সংবাদ প্রকাশ: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
পুঠিয়ায় বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান জি,এম হিরা বাচ্চু
পুঠিয়ায় বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান জি,এম হিরা বাচ্চু

মোঃ রকিবুল হাসান সনি, বিডি নিউজ২৩; ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনির মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আর এই উৎসব ঘিরে রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোট ৫৪টি পূজামণ্ডপের নান্দনিক মূল ফটকসহ দৃষ্টিনন্দন সাজসজ্জা দেখে মুগ্ধ দর্শনার্থীরা।

 

আজ (২২ অক্টোবর) বিভিন্ন  পূজামণ্ডপে পরিদর্শন করেছেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি,এম হিরা বাচ্চু। গতকাল থেকে মহাসপ্তমী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠিকতা। মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের সকল দুর্গোৎসব। পুঠিয়ার রাজবাড়ী বাজার,পীরগাছা, কৃষ্টপুর, ঝলমলিয়া, শিলমাড়িয়া, পচামারিয়া, বানেশ্বর,  বেলপুকুর সহ বেশ কয়েকটি পূজামণ্ডপে পরিদর্শন করেছে উপজেলা চেয়ারম্যান জি,এম বাচ্চু। পূজামণ্ডপের নান্দনিক মূল ফটকসহ দৃষ্টিনন্দন সাজসজ্জা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান।

 

সে সময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন সভাপতি কার্তিক চন্দ্র। হিন্দুবৌদ্ধক্ক পরিষদের সভাপতি, স্বপন নিয়োগী। শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল। ইউপি সদস্য ও পৌর কাউন্সিলর সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী।  

 

অন্য বছরের তুলনায় এবার পূজামণ্ডপ গুলোতে বাঁশ, কাপড়, শোলার দ্বারা তৈরি দৃষ্টিনন্দন সাজসজ্জা করা হয়েছে। এ ধারবাহিকতায় এবারও সাত্ত্বিক পূজা-অর্চনার পাশাপাশি দর্শনার্থীর জন্য নতুন কিছু আয়োজন করা হয়। প্রধান ফটক থেকে শুরু করে প্রায় সকল স্থানে প্রতিমা নির্মাণের মাধ্যমে দেবী দুর্গার মহিষাসুর বধ কাহিনির চিত্র দেখা যায়। 

 

শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের জন্য  উপজেলা চেয়ারম্যানের পরামর্শ ও সহযোগিতার আলোকে নানা প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান, পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সাধারন সম্পাদক, পল্লব কুমার সেন গুপ্ত ও সভাপতি, চঞ্চল চৌধুরী।

 

পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু গণমাধ্যমকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, যা বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই আজ বাস্তবায়িত হয়েছে। কোন ধর্মের মানুষ সহ সকলকে আগামী দিনেও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে এখন অকুণ্ঠ সমর্থন দিয়ে চলমান অসাম্প্রদায়িক উন্নত জীবনসহ স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে পাশে থাকবার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ।

 

সনাতনী পঞ্জিকা অনুযায়ী, ২১ অক্টোবর মহাসপ্তমী পূজার মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আচার অনুষ্ঠান। ২২ অক্টোবর মহাঅষ্টমী, ২৩ অক্টোবর মহানবমী ও ২৪ অক্টোবর বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

পুঠিয়ায় বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান জি,এম হিরা বাচ্চু

পুঠিয়ায় বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান জি,এম হিরা বাচ্চু

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.