• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
রাজশাহীর পুঠিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

বিডি নিউজ২৩; রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ধলাট কমরপুর মোস্তফার বাড়ি থেকে সিদ্দিক মাস্টারের বাড়ি পর্যন্ত নতুন রাস্তা পাকা করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ করছেন স্থানীয় এলাকাবাসীরা।

খোঁজ নিয়ে জানা যায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তিভিত্তিক মূল্যে ৫৩ লাখ ১১ হাজার ৭৭৯ টাকা ব্যয়ে ৯৭৯ থেকে ১৫শ মিটার রাস্তাটির নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে ইমপ্রুভমেন্ট অফ দোমাদি হাউজ অফ রফিক নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের ইটের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের ইটের খোয়া ও রাবিশ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করায় বাধা দেওয়া হয়েছে। কিন্তু তোয়াক্কা না করে ঠিকাদার নিম্নমানের ইট ও খোয়া দিয়েই কাজ করেছেন। এলাকাবাসীর বাধার তোয়াক্কা না করে এভাবে কাজ করে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি এর গাফিলতিকেই দায়ী করছেন সাধারণ মানুষরা। অনেকেই মনে করছে সরকারি অর্থ এভাবে নষ্ট করে রাস্তা না করলেও হত।

 

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, মোস্তফার বাড়ির কাছ থেকে সিদ্দিক মাস্টারের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ কাজে ইটের খোয়া এক নাম্বার দেওয়ার কথা বলা হলেও এতে ব্যবহার হয়েছে নিম্নমানের ইটের রাবিশ। যদিও শেষ অব্দি বীরদর্পে কাজ করে চলেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান।

জানা গেছে, ৫২১ মিটার রাস্তাটির নির্মাণ কাজে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে চুক্তিভিত্তিতে ৫৩ লাখ ১১ হাজার ৭৭৯ টাকায় বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইমপ্রুভমেন্ট অফ দোমাদি হাউজ অফ রফিক মালিক মো কাওসার আলী  গত দুুই/তিন মাস আগে সড়কটির নির্মাণ কাজ শুরু করেন। নিম্নমানের ইট ও খোয়ার রাবিশ ব্যবহার করায় স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রকৌশলীর কাছে ফোনে অভিযোগ করেন। পরে উপজেলা প্রকৌশলী মো. পারভেজ নেওয়াজ ও এলাকাবাসী কাজটি বন্ধ করে দেন। পরে একদিন বন্ধ থাকার পরে আবার ওই ঠিকাদার পুনরায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী আবার বাধা দেন। এলাকাবাসী ও এলজিইডি অফিস-সংশ্লিষ্ট প্রকৌশল বাধা দিলেও ওই ঠিকাদার কারও তোয়াক্কা না করে কাজ চালিয়ে গেলে মঙ্গলবার দুপুর থেকে আবারও কাজ বন্ধ করে দেন এলজিইডি অফিস ও স্থানীয়রা।

 

স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক ও মো. রুস্তম আলী নামের দুই ব্যক্তি বলেন, ‘নিম্নমানের ইট ও খোয়া রাবিশ বিছানোর কাজ অর্ধেক হতেই আমরা বাধা দেই। আগেও একবার কাজ বন্ধ করে দিয়েছিল এলাকাবাসী। তার একদিন পরেই আবার কাজ শুরু করেছে। আবারো বন্ধ করেছে এলজিইডি অফিস ও স্থানীয় জনগণ।

 

অভিযুক্ত ঠিকাদার কাউসার আলীকে ফোনে সাংবাদিক পরিচয় দেওয়া হলে তিনি তার ছাত্রলীগের পদপদবীসহ বিভিন্ন রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, এখানে খুবই খারাপ রাস্তা অনেক খরচ হচ্ছে পুকুর/গর্ত ভরাট করতে হচ্ছে। এখন ইটের ভাটা বন্ধ কোন ভালো ইট নেই এখানে একটু উনিশ বিশ হতেই পারে। 

 

পুঠিয়া উপজেলা প্রকৌশলী মোঃ পারভেজ নেওয়াজ বলেন, ‘আমি ওখানে লোক পাঠিয়েছি। ইট খুব একটা খারাপ না তবে ইটের মধ্যে অনেক রাবিশ আছে যা থাকার কথা না। আমরা কাজ বন্ধ করে দিয়ে ঠিকাদারকে ডেকেছি। আমরা ব্যবস্থা নেব।

রাজশাহীর পুঠিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.