• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সরকারের উন্নয়ন তুলে ধরে উপজেলা চেয়ারম্যান হীরা বাচ্চুর বিশাল শোভাযাত্রা

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
সরকারের উন্নয়ন তুলে ধরে উপজেলা চেয়ারম্যান হীরা বাচ্চুর বিশাল শোভাযাত্রা
সরকারের উন্নয়ন তুলে ধরে উপজেলা চেয়ারম্যান হীরা বাচ্চুর বিশাল শোভাযাত্রা

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩; রাজশাহী-৫ আসনে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন সাফল্য তুলে ধরে বিশাল শোভাযাত্রা করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু ।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে পুঠিয়া উপজেলা পরিষদ চত্তর থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল ও যানবাহন নিয়ে এই শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী অংশ নেন ।

 

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শোভাযাত্রাটি পুঠিয়া থেকে তাহেরপুর বাজার হয়ে পরে দুর্গাপুর মেডিকেল মোড় এলাকায় এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

জিএম হিরা বাচ্চু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য বার্তা নিয়ে শোভাযাত্রা-লিফলেট বিতরণ করেছি। হাজারো তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। নৌকার পক্ষে আমরা সবাই একসঙ্গে আছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগকে আবারও বিজয়ী করতে নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি!

 

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন এবিএম সাখাওয়াত হোসেন বাসার, সাবেক ছাত্রনেতা, প্রভাষক মোঃ আব্দুল হান্নান, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম টিপু, পুঠিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: মানজুরুল ইসলামসহ তৃণমূল আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সরকারের উন্নয়ন তুলে ধরে উপজেলা চেয়ারম্যান হীরা বাচ্চুর বিশাল শোভাযাত্রা

সরকারের উন্নয়ন তুলে ধরে উপজেলা চেয়ারম্যান হীরা বাচ্চুর বিশাল শোভাযাত্রা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.