• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে রক্তদাতা সংগঠন ‘স্বজন’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
রাজশাহীতে রক্তদাতা সংগঠন 'স্বজন'র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রাজশাহীতে রক্তদাতা সংগঠন 'স্বজন'র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন স্বজন’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় স্বজন’র প্রধান কার্যালয় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে কেক কাটা, বৃক্ষরোপণসহ নানা আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়। এসময় স্বজনের উপদেষ্টামন্ডলীসহ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পরে শুরু হয় আলোচনা সভা। সংগঠনটির সাধারণ সম্পাদক সাথী আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান বলেন, স্বজন’র কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। যেহেতু তোমরা সবাই শিক্ষার্থী তাই মানবসেবার পাশাপাশি সবাইকে নিজের লেখাপড়া ঠিক রাখতে হবে।  এম. তারেক নূর বলেন, স্বজন ব্লাড নিয়ে কাজ করে বলেই যে ব্লাড দেওয়া হলেই একজন স্বজনকর্মীর কাজ শেষ হয়ে যাবে তা নয়। তোমাদের অবশ্যই আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে হবে।

সংগঠনটির সভাপতি নুরনবী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র উপদেষ্টা, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ম্যাটারিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি. এম শফিউর রহমান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. শেরেজ্জামান, আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম  মাসউদ, সাবেক ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাহমুদুর রহমান।

রাজশাহীতে রক্তদাতা সংগঠন 'স্বজন'র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাজশাহীতে রক্তদাতা সংগঠন ‘স্বজন’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.