• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেয়েছেন ৫ সাংবাদিক

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেয়েছেন ৫ সাংবাদিক
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেয়েছেন ৫ সাংবাদিক

বিডি নিউজ২৩; ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুন্ড উপজেলার পাঁচ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির এই অব্যাহতি দেন।

আসামীপক্ষের আইনজীবি মুজিবুর রহমান চৌধুরী ফারুক বলেন, ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।

  

পাঁচ সাংবাদিক হলেন মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর মীরসরাই প্রতিনিধি), সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল, সীতাকু- প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণের মীরসরাই প্রতিনিধি), জহিরুল ইসলাম (আমার সংবাদ, সীতাকু- প্রতিনিধি), মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক, মীরসরাই প্রতিনিধি)।

 

প্রসঙ্গত, ২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘ওরা প্রতারক’ শিরোনামে প্রকাশিত সংবাদ এবং শিরোনামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে মীরসরাই ও সীতাকু- উপজেলার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল নামে এক ব্যক্তি ওই বছরের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেয়েছেন ৫ সাংবাদিক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেয়েছেন ৫ সাংবাদিক

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.