• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারায় নির্বাচনকে ঘিরে তৃনমূল আ’লীগের সমাবেশে হাজার হাজার মানুষের ঢল

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী;
সংবাদ প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
বাগমারায় নির্বাচনকে ঘিরে তৃনমূল আ’লীগের সমাবেশে হাজার হাজার মানুষের ঢল
বাগমারায় নির্বাচনকে ঘিরে তৃনমূল আ’লীগের সমাবেশে হাজার হাজার মানুষের ঢল

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ

 

রাজশাহীর বাগমারায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃনমূল আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার ১১ অক্টোবর নরদাশ ইউনিয়নের গোড়সার উচ্চ বিদ্যালয় মাঠে নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার এর সভাপতিত্বে ও নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা তৃনমূল আ’লীগের সম্মিলিত জোটের প্রার্থী, রাজশাহী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রাজশাহী এ্যাডভোকেটবার এসোসিয়েশন সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য ও সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড.পি এম শফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ- কমিটির সদস্য, তাহেরপুর পৌরসভার মেয়র, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। 

 

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনছুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার, যোগীপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, গোবিন্দপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সুরাত আলী, নরদাশ ইউপির সাবেক চেয়ারম্যান আহসান হাবীব, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন 

প্রমূখ।

 

সমাবেশে তৃণমূল আ’লীগের ৫ প্রার্থী সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হককে বয়কট ঘোষণা দিয়ে নরদাশ ইউনিয়নের গোড়সার উচ্চ বিদ্যালয় মাঠে মুল্যবান বক্তব্য দেন।সমাবেশে বক্তরা সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হককে বাদ দিয়ে প্রার্থী নির্বাচন করতে জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

বাগমারায় নির্বাচনকে ঘিরে তৃনমূল আ’লীগের সমাবেশে হাজার হাজার মানুষের ঢল

বাগমারায় নির্বাচনকে ঘিরে তৃনমূল আ’লীগের সমাবেশে হাজার হাজার মানুষের ঢল

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.