• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় ইয়াবার আসর থেকে সাব্বির নামের এক ডাকাত গ্রেফতার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় ইয়াবার আসর থেকে সাব্বির নামের এক ডাকাত গ্রেফতার
রাজশাহীর পুঠিয়ায় ইয়াবার আসর থেকে সাব্বির নামের এক ডাকাত গ্রেফতার

পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় ইয়াবার আসর থেকে সাব্বির (৩৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সে কাঁঠালবাড়িয়া গ্রামের বাবুল আলীর ছেলে। তবে একই স্থান থেকে কাজল (৪০) আরেকজনকে আটক করা হলেও রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেয় পুলিশ। সে একই গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে। 

 

পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তারা পুঠিয়া সদরের কাঁঠালবাড়িয়া ফায়ার সার্ভিস এর পেছনে সুজন মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। সেখানে তারা ইয়াবার আসর থেকে দুই জনকে আটক করে। পরে সাব্বিরকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং কাজল নামের আরেকজনকে ছেড়ে দেয় পুলিশ। 

 

মামলার আইও বলেন, সাব্বির নামক একজনকে ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে অনেকদিন থেকে আমরা খুঁজছিলাম। সে চুরি, ডাকাতি, ছিনতাই সহ আধাডজন মামলার আসামী। 

 

বাড়িওয়ালা সুজন মণ্ডল জানান, তার বাড়িতে দুইজন মহিলাকে ভাড়া দিয়েছি। তার গান বাজনা করে। কিন্তু সাব্বির আর কাজলের মতো ডাকাত, ছিনতাইকারী ওই বাসায় কেন আসলো সে প্রশ্ন আমারও। তবে তাদের দুইজনকে পুলিশ নিয়ে গেছে বলে আমার ভাড়াটিয়ারা জানায়।

 

গ্রেফতার সাব্বিরের স্ত্রী মায়া বেগম শনিবার সকাল দশটার দিকে জানান, তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আমার পরিবারের লোকজন তাকে দেখতে থানায় এসেছি। 

 

থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, একজনকে গ্রেফতার আর আরেকজনকে ছেড়ে দেওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই। আমি আমার কাজে চারঘাট যাচ্ছি।

রাজশাহীর পুঠিয়ায় ইয়াবার আসর থেকে সাব্বির নামের এক ডাকাত গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় ইয়াবার আসর থেকে সাব্বির নামের এক ডাকাত গ্রেফতার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.