• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে “রাজশাহীর দুই নেতা”

মিজানুর রহমান:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে "রাজশাহীর দুই নেতা"
আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে "রাজশাহীর দুই নেতা"

মিজানুর রহমান: বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।

 

প্রফেসর ড. খন্দকার বজলুল হককে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে এ উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে এবার স্থান পেয়েছেন রাজশাহীর দুইজন নেতা।

 

এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও অন্য সদস্যদের বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এরা হলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

 

উপ-কমিটির অন্যান্য সদস্য হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, পানি সম্পদ মন্ত্রণালযয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, ডা. মেজর জেনারেল (অব) আব্দুস সালাম এমপি, মমতাজ বেগম এমপি, জাফর আলম এমপি, নাহিম রাজ্জাক এমপিসহ ১৮৭ জনকে এই কমিটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে "রাজশাহীর দুই নেতা"

আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে “রাজশাহীর দুই নেতা”

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.