• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাবির পরিক্ষায় প্রক্সিকাণ্ডের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তন্ময় গ্রেপ্তার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিক্ষায় প্রক্সিকাণ্ডের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তন্ময় গ্রেপ্তার
রাবির পরিক্ষায় প্রক্সিকাণ্ডের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তন্ময় গ্রেপ্তার

পাভেল ইসলাম মিমুল; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্সি জালিয়াতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মুশফিক তাহমিদ তন্ময়কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

 

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তির প্রক্সি জালিয়াতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

 

গত ২৬ জুলাই ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় গ্রুপ-২-এ তানভীর আহমেদ নামের এক শিক্ষার্থীর বদলে প্রক্সি দিতে গিয়ে আটক হন রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থী বায়েজিদ খান। বায়েজিদকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে প্রক্সিচক্রের হোতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক তন্ময়ের নাম।

 

বায়েজিদ খানের দেওয়া তথ্যমতে, তন্ময়ের নির্দেশে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়েছেন বায়েজিদ খান। পরে এ ছাত্রলীগ নেতার ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করে বিগত কয়েক বছরে প্রায় ৪২ লাখ টাকা লেনদেনের প্রমাণ মেলে।

 

পরে গত ১৭ আগস্ট তন্ময়সহ বহিষ্কৃত চারজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি,অপহরণ ও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট তাঁদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় দুটি মামলা করা হয়।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম ও আটক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর মা রেহেনা বেগম তাঁদের নামে নগরীর মতিহার থানায় পৃথক দুটি মামলা করেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদ তন্ময়সহ চারজনকে বহিষ্কার করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিক্ষায় প্রক্সিকাণ্ডের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তন্ময় গ্রেপ্তার

রাবির পরিক্ষায় প্রক্সিকাণ্ডের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তন্ময় গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.