• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি করা আ.লীগ নেতাকে শোকজ

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি আ.লীগ নেতার বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি দিতে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এমন একটি পোস্ট দেন তিনি।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি করা আ.লীগ নেতাকে শোকজ

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি আ.লীগ নেতার

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি দিতে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এমন একটি পোস্ট দেন তিনি।

বিডি নিউজ২৩; বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব হাওলাদারকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান সোমবার (২ অক্টোবর) তাকে কারণ দর্শানো নোটিশ দেন। আগামী তিন দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

 

পোস্টে তিনি লিখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক (মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ)।’

 

এদিকে পোস্ট দেওয়ার পর থেকে পক্ষে বিপক্ষে মন্তব্য এবং লাইক দিচ্ছেন নেটিজেনরা, বিএনপির অনেকে এই দাবির প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেন। মিশ্র প্রতিক্রিয়া জানান ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

 

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান বলেন, এটি দলের শৃঙ্খলা পরিপন্থি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে জানতে চাইলে মোতালেব হাওলাদার বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনাকে মানবতার মা হিসাবে আমি এবং দেশবাসী জানে, এ চিন্তা মাথায় রেখেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বলেছি। আমি ভেবেছি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠালে আমাদের নেত্রী শেখ হাসিনা, আমাদের দল আওয়ামী লীগ এবং সরকার উভয়েরই ভাবমূর্তি উজ্জ্বল হবে। এই চিন্তা থেকে স্ট্যাটাসটি দিয়েছি। ( সুত্র; সময় নিউজ)

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি আ.লীগ নেতারবিদেশে খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি দিতে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এমন একটি পোস্ট দেন তিনি।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি করা আ.লীগ নেতাকে শোকজ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.