• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সরকারের উন্নয়ন তুলে ধরে পুঠিয়া দুর্গাপুরে গনসংযোগ করলেন মুনি

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
সরকারের উন্নয়ন তুলে ধরে পুঠিয়া দুর্গাপুরে গনসংযোগ করলেন মুনি
সরকারের উন্নয়ন তুলে ধরে পুঠিয়া দুর্গাপুরে গনসংযোগ করলেন মুনি

নিজস্ব প্রতিবেদক, এম. শাহাবুদ্দিন 

 

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় গণসংযোগ করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-০৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এর সুযোগ্য কন্যা ও বিশিষ্ট নারী উদ্যোক্তা তানজিমা সারমিন মুনি। 

 

সোমবার(২অক্টোবর ২৩) বিকেলে দুই উপজেলার মাড়িয়া ও ভালুক গাছি ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাটবাজারে জনগনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও গণসংযোগ করেন তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এলাকায় আওয়ামীলীগের সরকারের উন্নয়ন-কে আরও গতিশীল করতে প্রচার প্রচারণায় নেমেছেন তিনি।

 

গনসংযোগকালে তানজিমা সারমিন মুনি জনগনের মাঝে তুলে ধরেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য। সরকারের চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান এবং তিনি বলেন আমার বাবা পুঠিয়া দুর্গাপুরের মানুষের জন্য কাজ করে গেছেন, আমার ইচ্ছে আমার বাবার অসমাপ্ত কাজগুলো করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতিক দেন আমি আপনাদের মাঝে থেকে কাজ করে যেতে চাই।

 

এসময় তিনি এমপি প্রার্থী হিসেবে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।

সরকারের উন্নয়ন তুলে ধরে পুঠিয়া দুর্গাপুরে গনসংযোগ করলেন মুনি

সরকারের উন্নয়ন তুলে ধরে পুঠিয়া দুর্গাপুরে গনসংযোগ করলেন মুনি

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.