• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

হাঁস পালনে স্বাবলম্বী কুড়িগ্রামের ময়না

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
হাঁস ও হাঁসের ডিম বিক্রি করেই ২ থেকে ৩ লাখ টাকা আয় করেছি
হাঁস পালনে স্বাবলম্বী কুড়িগ্রামের ময়না

হাঁস ও হাঁসের ডিম বিক্রি করেই ২ থেকে ৩ লাখ টাকা আয় করেছি

বিডি নিউজ২৩; হাঁস পালনের মাধ্যমে ব্যাপক সফলতা পেয়েছেন কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামের জেসমিন নাহার ময়না। ময়নার এমন সাফল্যে এলাকার এখন অনেকেই হাঁস পালনে ঝুঁকছেন বলে জানিয়েছেন একাধিক নারী উদ্যোক্তা।

 

জানা যায়, ২০২১ সালের ৫ জানুয়ারি বিভিন্ন প্রজাতির ৪২০টি হাঁসের বাচ্চা দিয়েই বাণিজ্যিকভাবে হাঁস পালনের যাত্রা শুরু করেন জেসমিন। ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যে এক দিনের ৪২০টি হাঁসের বাচ্চা ও খামার তৈরিতে ঘর নির্মাণ, মাটি কাটাসহ প্রায় এক লাখ টাকা। ১ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা খরচ করেই হাঁসের খামারের যাত্রা শুরু করেন তিনি। এর আগে তিনি হাঁস ও হাঁসের ডিম বিক্রি করে প্রায় ২ থেকে ৩ লাখ টাকা আয় করেছেন।

 

ময়না বলেন, বর্তমানে খামারে ১০টি রাজ হাঁস, ১৫টি চীনা হাঁস, ১০টি বেইজিং হাঁস, ১৫টি রুপালি হাঁস, ১০০টি নতুন জাতের কাকলি হাঁস রয়েছে। এই হাঁসগুলো প্রতিনিয়ত ডিম দিচ্ছে। এ ছাড়া তিনি হাঁস বিক্রির টাকায় ৪০টি কবুতর ও ৫০০টি লেয়ার মুরগির বাচ্চা নতুন করে পালন করছি।

 

তিনি আরও বলেন, হাঁস ও হাঁসের ডিম বিক্রি করেই ২ থেকে ৩ লাখ টাকা আয় করেছি। আয়ের টাকায় অন্যান্য প্রজেক্ট যেমন গরু-ছাগল, মৎস্য, পোলট্রি ও কবুতর বাড়াচ্ছি।

 

জেসমিন নাহার ময়নার স্বামী সামসুল হক জানান, হাঁস পালনে ব্যাপক সফলতা অর্জন করতে পেরেছে। সে সংসার দেখাশোনার পাশাপাশি হাঁস-মুরগি পালনে কঠোর পরিশ্রম করছেন- এটা আমার কাছে খুবই আনন্দের।

 

ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান জানান, ময়না একজন সফল উদ্যোক্তা। তিনি এ পর্যন্ত ২ থেকে ৩ লাখ টাকার হাঁস ও ডিম বিক্রি করেছেন। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে ভেকসিন, ওষুধসহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

হাঁস ও হাঁসের ডিম বিক্রি করেই ২ থেকে ৩ লাখ টাকা আয় করেছি

হাঁস পালনে স্বাবলম্বী কুড়িগ্রামের ময়না

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.