• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

মাদক সম্রাট আশিক হেরোইন ও ৪টি চাইনিজ কুড়াল সহ র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
মাদক সম্রাট আশিক হেরোইন ও ৪টি চাইনিজ কুড়াল সহ র‍্যাবের হাতে আটক
মাদক সম্রাট আশিক হেরোইন ও ৪টি চাইনিজ কুড়াল সহ র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক, বিডি নিউজ২৩; নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫ বিভিন্ন সময় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার এর লক্ষ্যে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বাঘা থানাধীন আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড নুরনগর গ্রামে অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আশিক কে গ্রেফতার করেছে।

 

১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৩ টার সময় র‍্যাব -৫ এর একটি চৌকস দল বিক্রির উদ্দেশ্যে রাখা অবৈধ মাদকদ্রব্য হেরোইন ৬শ গ্রাম ও ৪টি চাইনিজ কুড়াল উদ্ধার করে।  

 

জানা যায়, আশিক দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য বিক্রয় করে আসছে। এছাড়াও নানা অপকর্মে জড়িয়ে পড়া আশিক আড়ানী রেল স্টেশন এলাকায় অস্ত্র নিয়ে ত্রাসের সৃষ্টি করেছে। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। আশিক @ রানার বিরুদ্ধে বাঘা থানায় বিস্ফোরক মামলা সহ ৬ টি মামলা রয়েছে। 

 

আটককৃত ৬ মামলার আসামী আশিক রানা (২৮) আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। আটক কালে তার নিজ বসত ঘর থেকে ৬’শ গ্রাম হেরোইন ও ৪টি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) উদ্ধার করা হয়। 

 

র‍্যাব সুত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকের হেফাজত থেকে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে এবং দেশীয় অস্ত্র সমুহ সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য সংগ্রহ করে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সম্রাট আশিক হেরোইন ও ৪টি চাইনিজ কুড়াল সহ র‍্যাবের হাতে আটক

মাদক সম্রাট আশিক হেরোইন ও ৪টি চাইনিজ কুড়াল সহ র‍্যাবের হাতে আটক

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.