• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশি অভিযানে ভারতীয় চিনিসহ আটক-৫

মোঃ জুয়েল মিয়া, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশি অভিযানে ভারতীয় চিনিসহ আটক-৫
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশি অভিযানে ভারতীয় চিনিসহ আটক-৫

মোঃ জুয়েল মিয়া, বিডি নিউজ২৩; সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ২৬৫০কেজি ভারতীয় চিনিসহ ৪জন ও নিয়মিত মামলার ১কে আটক করা হয়েছে।ভারতীয় চিনিসহ আটককৃতরা হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র হেলাল মিয়া (৪২), বাংলাবাজার ইউনিয়নের বরইউরি গ্রামের মৃত চান্দু মিয়ার পুত্র মোঃ রফিকুল ইসলাম (৪৫),পাইকপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র মোঃ কাছম আলী (৫৫), পালইছড়া গ্রামের মৃত শামছুদ্দিনের পুত্র মোঃ জব্বার (৪৮) ও নিয়মিত মামলায় মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত সিরাজ মিয়া ওরফে শিরা মিয়ার পুত্র মোঃ মতিবুর রহমান(৪৮)।

 

পুলিশ সুত্রে যানাযায়,শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের জনৈক আনোয়ার হোসেনের বসতবাড়ীর পূর্ব বিটের গোয়ালঘরে অভিযান পরিচালনা করে হেলাল মিয়া,মোঃ রফিকুল ইসলাম, মোঃ কাছম আলী ও মোঃ জব্বারের হেফাজতে থাকা ২৬৫০ কেজি( ৫৩ বস্তা )ভারতীয় চিনিসহ তাদের আটক করা হয়েছে। অন্যদিকে নিয়মিত মামলায় মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত সিরাজ মিয়া ওরফে শিরা মিয়ার পুত্র মোঃ মতিবুর রহমানকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, আটক চার ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রয় করছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানির বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশি অভিযানে ভারতীয় চিনিসহ আটক-৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশি অভিযানে ভারতীয় চিনিসহ আটক-৫

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.