• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুলের দোলনায় খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে

বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
স্কুলের দোলনায় খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে
স্কুলের দোলনায় খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে

বিডি নিউজ২৩ বিদ্যালয়ের দোলনায় খেলতে গিয়ে শিশুর মৃত্যু, লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যালয়ের দোলনায় খেলতে গিয়ে শাহাদৎ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

শাহাদৎ হোসেন ওই এলাকার মিজানুর রহমানের ছেলে। সে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

 

পুলিশ ও বিদ্যালয় সূত্র জানায়, দুপুরে বিদ্যালয়ের লোহার দোলনায় খেলতে গিয়ে আঘাত পায় দ্বিতীয় শ্রেণির ছাত্র শাহাদৎ। তাকে গুরুতর আহত অবস্থায় আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যালয়ের দোলনায় খেলতে গিয়ে শাহাদৎ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে

 

এতে অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ শুরু করে। পরে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিআর সারোয়ার ও আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনাস্থলে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

 

লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যালয়ের দোলনায় খেলতে গিয়ে শাহাদৎ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে

 

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, শিশুর পরিবারসহ সবার সঙ্গে কথা বলছি। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

 

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিআর সারোয়ার বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। (সুত্র: সময় অনলাইন)

স্কুলের দোলনায় খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে

স্কুলের দোলনায় খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.