• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় ২ জনকে ছুরিকাঘাত

বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় ২ জনকে ছুরিকাঘাত
রাজশাহীর পুঠিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় ২ জনকে ছুরিকাঘাত

রাজশাহীর পুঠিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় মিনহাজুল ইসলাম (২২) ও আঃ রহিম (২২) নামের দুই বন্ধুকে ছুরিকা রঘাত করে গুরুতর আহত করেছে তিন ইভটিজার।

 

গত রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬ টায় উপ জেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাজার এলাকার অক্সফোর্ড প্রাইভেট হোম নামক কোচিং সেন্টারের সামনে এ ঘটনাটি ঘটে।

 

ছুরিকাঘাতে গুরতর আহত মিনহাজুল ইসলাম বিড়া লদহ বাজার এলাকার আঃ আওয়াল ছেলে ও আঃ রহিম ভাড়োরা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, গতকাল সন্ধ্যায় অক্স ফোর্ড প্রাইভেট কোচিং সেন্টারের সামনে তিনজন যুবক কোচিং সেন্টারের গেটের সামনে মেয়েদের অশোভন আচরণ করছিলো।

 

এসময় মিনহাজুল ইসলাম ও আঃ রহিম তাদের এ ধরনের আচণের প্রতিবাদ করে। এতে দুই পক্ষের মধ্যে কথাকাটি শুরু হয়।

 

কাথাকাটাকাটির এক পর্যায়ে ইভটিজারা মিনহাজুল ও আঃ রহিমকে ছুরিকাঘাত করে।

 

ছুরিকাঘাতে মিনহাজুল ও আঃ রহিমের বুকে ও পিঠে গুরুতর জখম হয়।

 

এসময় তারা মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করে। তাদের আত্নচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।

 

এসময় তাদের গুরুতর অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

পরে মিনহাজুল ইসলামের বড় ভাই রাকিবুলইসলাম বাদি হয়ে পুঠিয়া থানায় শিবপুর ও বিড়ালদহ এলাকার নাইম, শরিফ ও রাকিবুল তিনজনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন।

 

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহার ভুক্ত দুইজনকে আটক করা হয়েছে।

 

একজন পালাতক রয়েছে। তাকের আটকে চেষ্টা চলছে। আটক দুই আসামীকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

রাজশাহীর পুঠিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় ২ জনকে ছুরিকাঘাত

রাজশাহীর পুঠিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় ২ জনকে ছুরিকাঘাত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.