• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়া পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিডি নিউজ২৩, নিজস্ব প্রতিনিধি;
সংবাদ প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
পুঠিয়া পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পুঠিয়া পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীর পুঠিয়া পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

 

বিডি নিউজ২৩, নিজস্ব প্রতিনিধি; রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র, সহকারী প্রকৌশলী ও কঞ্জারভেন্সী ইন্সেপক্টরের বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পুঠিয়া পৌরসভার পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

রবিবার (২৭ আগস্ট) বিকাল ৩ টায় পুঠিয়া পৌরসভার মেয়রের কক্ষে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন পৌর মেয়র আল মামুন।

 

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, শাহানা খাতুন পিকিং নামের এক নারী সাংবাদিক পরিচয় দিয়ে পৌরসভায় এসে পৌরসভার বিভিন্ন ধরনের তথ্য চায়। এসময় মেয়র ও সহকারী প্রকৌশলী অফিসে ছিলেন না। ওই নারী পৌরসভার তৃতীয় তলার বিভিন্ন কক্ষ গিয়ে কর্মকর্তা কাউকে না পেয়ে চলে যায়। পরে মেয়র পৌরসভায় এসে বিষয়টি জানতে পেরে পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি জানতে পেরে পরে শাহানা খাতুন পিংকি পুঠিয়া থানায় মেয়র আল মামুন, সহকারী প্রকৌশলী শহিদুল আলম ও কঞ্জারভেন্সী ইন্সেপক্টরের আরিফুল হকের বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করার অভিযোগ করেন। 

এসময় মেয়র সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকগণের উদ্দেশ্যে বলেন, পৌরসভার সিসিটিভি ফুটেজ দেখলে অভিযোগটি যে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তা আপনারা পরিস্কার বুঝতে পারবেন। মেয়র তার বক্তব্যে আরো বলেন, এই নারী একটি কুচক্রী মহলের নির্দেশে বা আমার প্রতিপক্ষের প্ররোচণায় সে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করছে। এছাড়াও তিনি বলেন, এর আগে সে আমার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা করে যা বিচারধীন রয়েছে বলে জানান। সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত সাংবদিকদের পুঠিয়া পৌরসভার সিসিটিভি ফুটেজ দেখানো হয়। এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

ওই ঘটনার বিষয়ে সিসিটিভি ফুটে যে দেখা যাচ্ছে একজন বাচ্চা সহ দুইজন মেয়ে পৌরসভা অফিসে ঢুকছেন। অভিযোগকারীর সাথে পৌরসভা অফিসে ঢুকতে দেখা সাথে আরও একটি মেয়ে ছিল। এবং তার কাছে জানতে চাইলে সে বলে মারামারি বা টানাহ্যাচরা বা অন্য কোন ঘটনা আমি দেখিনি বা শুনিনি। আমি পৌরসভা অফিসে থাকা অবস্থায় ওই মেয়েটি আবার চলে যায়।

 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পুঠিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমালই হোসেন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জেবের মোল্লা, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক মন্ডল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রবেদা বেগম, আইরিন পারভীন, রজুফা বেগম ও সহাকারী প্রকৌশলী শহিদুল আলম। এছাড়াও পুঠিয়া পৌরসভা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পুঠিয়া পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পুঠিয়া পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.