• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ার ধোপাপাড়ায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
পুঠিয়ার ধোপাপাড়ায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
পুঠিয়ার ধোপাপাড়ায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩; রাজশাহীর পুঠিয়া উপজেলার, ধোপাপাড়ায় আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি (পুরুষ ও মহিলা) মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেছেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হীরা বাচ্চু।

রবিবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ধোপাপাড়া ডিগ্রী কলেজ মাঠে ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ওই মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন মহিলা ৩২ জন ও পুরুষ ৩২ সর্বমোট ৬৪ জন অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহিনুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার পুঠিয়া, রাজশাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এম হীরা বাচ্চু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, পুঠিয়া, রাজশাহী। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান  জি এম হীরা বাচ্চু তিনি বলেন, আমরা যদি লক্ষ্য করি তাহলে বহির্বিশ্বে দেখা যায় সাধারণ মানুষরাও বাধ্যতামূলক সাময়িক প্রশিক্ষণ নিয়ে থাকে। এই সাময়িক প্রশিক্ষণ জানা থাকলে আমরা নিজেরা এবং পরিবার ও আরো অনেকের উপকারে আসতে পারবো। আমাদের এই বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করে চলেছেন, তারই অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালা। আপনাদের এই প্রশিক্ষণের মাধ্যমে উন্নত জীবন কামনা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য এসব প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশে গড়ে তোলা।

পুঠিয়ার ধোপাপাড়ায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

পুঠিয়ার ধোপাপাড়ায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.