জামালপুর ও নওগাঁয় ১৫ আগস্টে বঙ্গবন্ধুর মিলাদে হঠাৎ সাঈদীর জন্য দোয়া! নওগাঁর ইমামসহ দুজন কারাগারে
বিডি নিউজ২৩, ডেস্ক; নওগাঁয় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার ইমামসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও ১৫ই আগস্ট এর বঙ্গবন্ধুর দোয়া ও মিলাদ মাহফিলে জামালপুরে দোয়া করা হয় দেলোয়ার হোসেন সাঈদীর জন্য সেখানে ক্ষবে অনেক মানুষ। জামালপুরের চাপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয় এই ঘটনা ঘটে। পরে নওগাঁতেও দোয়া করা হয় দেলোয়ার হোসেন সাঈদীর জন্য।

জামালপুরের ইমাম
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে শহরের পার-নওগাঁ তাজের মোড় এলাকায় নওগাঁ পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত।
মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ওই ইমামসহ এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে রাতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
বুধবার (১৬ আগস্ট) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান। গ্রেফতার ব্যক্তিরা হলেন: শহরের পার-নওগাঁ বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেন, তাজ মোড় এলাকার রড ও সিমেন্ট ব্যবসায়ী হাফিজুর রহমান।
স্থানীয়রা জানান, পৌর আওয়ামী লীগের ব্যানারে শহীদ মিনারে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের আয়োজন করা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। মোনাজাতের শেষ মুহূর্তে এসে ইমাম মো. মোয়াজ্জেম হোসেন জামায়াত নেতা সাঈদীর জন্য দোয়া করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সাঈদীর জন্য দোয়া চাইতে নিষেধ করেন। পরে নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ইমাম মোজ্জায়েম হোসেন।
ইমাম জানান, ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজ তাকে সাঈদীর জন্য দোয়া পাঠের জন্য বলেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, এ ঘটনার কিছুক্ষণ পর পুলিশ এসে ইমাম মোয়াজ্জেম হোসেন ও হাফিজুর রহমানকে থানায় নিয়ে যায়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন। তিনি বলেন, ‘মোনাজাত চলাকালে হঠাৎ ইমাম সাঈদীর মৃত্যুতে দোয়া করেন। তাৎক্ষণিক ওই ইমামের এমন কাণ্ড দেখে নেতাকর্মীরা হতবাক। এ ঘটনায় আমরা বিব্রত।’
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান গণমাধ্যমকে বলেন, আগের একটি বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় সন্ধ্যায় তাদের থানায় নিয়ে আসা হয়। মামলার বাদী পুলিশ। রাতে ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

জামালপুর ও নওগাঁয় ১৫ আগস্টে বঙ্গবন্ধুর মিলাদে হঠাৎ সাঈদীর জন্য দোয়া!