রাজশাহীর পুঠিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিডি নিউজ২৩, ডেস্ক; রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে বানেশ্বর বাজারে বানেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
বানেশ্বর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলীউজ্জামান মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, দপ্তর সম্পাদক প্রদুৎ কুমার সরকার, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি রাজিবুল হক রাজিব,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান, দুর্গাপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শরিফুলজ্জান ইসলাম শরিফ, বানেশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মানজুর রহমান, বানেশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিব, ভাল্লুকগাছী ইউনিয়ন আ’লীগের সভাপতি শ্রী সুধীর চন্দ্র কর্মকার, ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সাগর, বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুঠিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত