• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

তানোরে যথাযগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সারোয়ার জাহান তানোর;
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সারোয়ার জাহান, তানোর, (রাজশাহী); রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি ও বে সরকারি এবং সাহিত্য সাষিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১৫ ই আগস্ট সকালে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শোক র‍্যালি এবং দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী। 

 

তানোর উপজেলা নির্বাহী অফিসার মো: বিল্লাল হোসেনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সম্মানিত শিক্ষকগণ, শিক্ষার্থীরা, এনজিও’র প্রতিনিধিগণ, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন। 

 

আলোচনা অনুষ্ঠানের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

 

পরে উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে তানোর পৌর সভার উদ্যোগে শোক র‍্যালি বের হয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তানোর পৌর মেয়র ইমরুল হক। পরে পৌর চত্বরে আলোচনা সভা ও দোযা মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

অপরদিকে তানোর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ। পরে কলেজ হলরুমে আলোচনা সভা ও দোযা মাহফিলের আয়োজন করা হয়। 

 

একই সাথে তানোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা ও ওয়ার্ডে ওয়ার্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা ও দোযা মাহফিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.