• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলন, আটক ১ শিক্ষার্থী

বিডি নিউজ২৩, ডেস্ক;
সংবাদ প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলন, আটক ১ শিক্ষার্থী
এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলন, আটক ১ শিক্ষার্থী

বিডি নিউজ২৩: এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের মধ্যে থেকে পাঁচ-ছয় জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার (৭ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তাদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোয়া ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে রাস্তা অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশের পক্ষ থেকে তাদের বলা হয় রাস্তা ছেড়ে চলে যাওয়ার জন্য। এতে শিক্ষার্থীরা রাজি না হওয়ায় তাদের মধ্যে থেকে পাঁচ থেকে ছয় জন শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ।

 

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক তদন্ত শাহ আলম বলেন, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে নামে। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে দুপুর এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সড়কে নামে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়, পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।

এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলন, আটক ১ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলন, আটক ১ শিক্ষার্থী

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.