• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় সমাজসেবা অধিদপ্তরের ভাতাভোগিরা প্রতারণার শিকার!

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
পুঠিয়ায় সমাজসেবা অধিদপ্তরের ভাতাভোগিরা প্রতারণার শিকার!
পুঠিয়ায় সমাজসেবা অধিদপ্তরের ভাতাভোগিরা প্রতারণার শিকার!

রাজশাহীর পুঠিয়ায় সমাজসেবা অধিদপ্তরের বহু মানুষের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিন্ধি ভাতা খায় একটি প্রতারক চক্র!

ইমাম হোসাইন, পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়ায় সমাজসেবা কার্যালয়ের ভাতা ভোগিরা প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন।

 

গত অর্থবছরের এসব ভাতাভোগিরা তাদের ভাতার টাকা মোবাইলে পাওয়ার পর এক শ্রেণীর প্রতারক তাদের প্রতারণার ফাঁদ পেতে বেশ কয়েকজন ভাতা ভোগিদের সর্বশান্ত করেছে।

 

এসব প্রতারকেরা উপজেলার সমাজসেবা অফিসের কর্মকর্তা ও জেলা সমাজসেবা কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে প্রতারণা করছে। প্রতারণা শিকার উপজেলার বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধি ভাতাভোগিরা রয়েছেন।

 

পুঠিয়া সমাজসেবা অফিস সূত্রে জানাগেছে, গত অর্থ বছরে পুঠিয়া সমাজসেবা অধিদপ্ত থেকে বিধবা ভাতা পেয়েছেন, ২৮৬৬ জন, বয়স্ক ভাতা পেয়েছেন, ৬৪৭৬ জন ও প্রতিন্ধি ভাতা পেয়েছেন, ৪৪৮৩ জন।

 

এসব ভাতা ভোগিদের তিন মাস পর পর বিধবা ও বয়স্কদের মাসে ৫’শ টাকা করে এবং প্রতিবন্ধিদের মাসে ৮’শ ৫০ টাকা করে ভাতা প্রদান করা হয়। ভাতার টাকা ভাতাভোগিদের মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া হয়।

 

মোবাইল ফোনের নগদের মাধ্যমে ভাতা প্রদানের সাথে সাথে এক শ্রেণীর প্রতারক চক্র ভাতাভোগির মোবাইলে ফোন করে কাউকে রাজশাহী সমাজ সেবা অফিসের লোক বলে কাউকে পুঠিয়া সমাজ সেবা অফিসের লোক বলে ফোনের নগদের একাউন্ট সমস্যা রয়েছে বলে ফোন করে প্রতারক চক্ররা।

 

পরে ফোনটির টাকা উত্তোলণের জন্য একটি ওটিপি পাঠায় সেটি বলার জন্য  ভাতাভোগিরদের জানানো হয়। ওটিপিটি বলার সাথে সাথে প্রতারকণ চক্র মোবাইলের পিন বদল করে মোবাইলে থাকা টাকা উত্তোলন করে নেয়। উপজেলা প্রায় প্রতিটি ইউনিয়নের ভাতাভোগিরা এ ধরনের প্রতারণার শিকার হয়েছে।

 

প্রতারণার শিকার একাধিক ভাতাভোগিরা জানিয়েছেন, আামরা তাদের কথা বিশ্বস করে সর্বশান্ত হয়েছি।

 

এব্যাপারে পুঠিয়া সমাজ সেবা অফিসার রবিউল করিম জানান, প্রতারণার বিষয়টি আমরা জানতে পেরে আমাদের ভাতাভোগিদের সতর্ক করে দিয়েছি। নগদেকে সাথে আমরা এ ধরনের প্রতারণার কথা জানিয়েছি। এছাড়াও যে সব নম্বর দিয়ে প্রতারণা করা হয়েছে সেসব নম্বর উল্লেখ করে থানা একটি জিডি করা হয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

পুঠিয়ায় সমাজসেবা অধিদপ্তরের ভাতাভোগিরা প্রতারণার শিকার!

পুঠিয়ায় সমাজসেবা অধিদপ্তরের ভাতাভোগিরা প্রতারণার শিকার!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.