• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ
বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ

বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ

বিডি নিউজ২৩: বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ! বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানের মিনু বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

 

সোমবার (২৪ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে রোববার (২৩ জুলাই) রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানের মিনু বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার আবেদন করেন এনা গ্রুপের স্টাফ কর্মকর্তা পারভেজ হোসেন। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এনামুল হকের পক্ষে মামলার এই আবেদন করেন। এনা গ্রুপ এনামুলের মালিকানাধীন প্রতিষ্ঠান। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এনামুল হকের পূর্বের রাজনৈতিক অবস্থান সম্পর্কে মন্তব্য করেন মিজানুর রহমান।

 

মামলার বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘এ সময়ে আমাদের নামে মামলা হতেই পারে। আমার নামে ৬২টি মামলা আছে। এটার মাধ্যমে না হয় ৬৩টা হবে। আমার কর্মীরাই মামলা নিয়ে এখন চিন্তা করেন না, আর আমি তো লিডার! ’তৃতীয় মাত্রায় দেওয়া বক্তব্য এখনো সঠিক মনে করেন কি না, জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘অবশ্যই সঠিক। রাজশাহীর মানুষের কাছে তা দিনের আলোর মতোই পরিষ্কার।’

 

অবশ্য একই অনুষ্ঠানে মিজানুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মনসুর রহমান ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম সম্পর্কেও মন্তব্য করেন।

বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ

বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.