• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বিএমএসএস পাবনা জেলা কমিটি গঠন, বিকাস সভাপতি সাধারণ সম্পাদক রবিউল রনি

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
বিএমএসএস পাবনা জেলা কমিটি গঠন, বিকাস সভাপতি সাধারণ সম্পাদক রবিউল রনি
বিএমএসএস পাবনা জেলা কমিটি গঠন, বিকাস সভাপতি সাধারণ সম্পাদক রবিউল রনি

বিএমএসএস পাবনা জেলা কমিটি গঠন, বিকাস সভাপতি সাধারণ সম্পাদক রবিউল রনি

বিডি নিউজ২৩: নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের পাশে থাকার একমাত্র সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

গত ২২ জুলাই (শনিবার) দিনব্যাপী এই সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা পাবনা পুলিশ লাইন গেট ‘পিসিসিএস বাজার রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে’ অনুষ্ঠিত হয়।

 

বিএমএসএস পাবনার সম্মেলনে ৪১ সদস্য বিশিষ্ট পূূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন, কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা।

 

সম্মেলনে বিএমএসএস পাবনা জেলা শাখা’র আসাদুজ্জামান বিকাস কে সভাপতি ও রবিউল ইসলাম রনি কে সাধারণ সম্পাদক করে সর্বমোট ৪১ সদস্যদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাব’র সম্মানিত সভাপতি এ বি এম ফজলুর রহমান।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সিনিঃ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক। বিশেষ বক্তা হয়ে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সুমন সরদার।

 

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর রাজিব রাজু, বিশিষ্ট ব্যাবসায়ী রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহসচিব সুমি খানম,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক(রাজশাহী বিভাগ) উজ্জল প্রধান, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, কাশীনাথ পুর প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিপু।

 

এছাড়াও সম্মানিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন, বিএমএসএস রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, রাজশাহী মহানগর সভাপতি খোসরুল আরুন নোমানী, সাধারণ সম্পাদক সাজেদুল হক, ভেরামারা অনলাইন প্রেসক্লাব’র সভাপতি কামরুল ইসলাম মনা সহ সম্পাদক লায়ন রাকিবুল ইসলাম ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দরা।

বিএমএসএস পাবনা জেলা কমিটি গঠন, বিকাস সভাপতি সাধারণ সম্পাদক রবিউল রনি

বিএমএসএস পাবনা জেলা কমিটি গঠন, বিকাস সভাপতি সাধারণ সম্পাদক রবিউল রনি

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.