• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দোয়ারাবাজারে আধা কি:মি: কাঁচা রাস্তায় ব্যাপক জনদূর্ভোগ পাকা করণ দাবি

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
দোয়ারাবাজারে আধা কি:মি: কাঁচা রাস্তায় ব্যাপক জনদূর্ভোগ পাকা করণ দাবি
দোয়ারাবাজারে আধা কি:মি: কাঁচা রাস্তায় ব্যাপক জনদূর্ভোগ পাকা করণ দাবি

দোয়ারাবাজারে আধা কি:মি: কাঁচা রাস্তায় ব্যাপক জনদূর্ভোগ পাকা করণ দাবি 

মোঃ জুয়েল মিয়া, বিডি নিউজ২৩: মাত্র আধা কিলোমিটার রাস্তা পাকাকরণ না হওয়ায় সুনামগঞ্জের দোয়ারাবাজার  উপজেলার প্রায় ৫ টি গ্রামের মানুষকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

উপজেলার লক্ষিপুর ইউনিয়নের বক্তারপুর কান্দাপাড়া গ্রামের নুর আলী’র বাড়ি থেকে আব্দুল আজিজ’র বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে বক্তারপুর চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজ, মুক্তিযোদ্ধা হেলাল-খসরু উচ্চবিদ্যালয়, বক্তারপুর তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা, বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থীদের যাওয়া আসার একমাত্র গ্রামীণ এই রাস্তার একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এ রাস্তায় অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যান  ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করে না। বর্ষায় রাস্তার গর্তে পানি জমে গেলে এসব যানবাহনও চলাচল করতে পারে না। দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। এছাড়াও জনগুরুত্বপূর্ণ  এই রাস্তা দিয়ে লক্ষিপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি দিয়ে প্রায় ৫টি গ্রামের মানুষদের প্রতিনিয়তই চলাচল করতে হয়। তাদের চলাচলের জন্য আর কোনো রাস্তা নেই। দিনে যানবাহন চলাচল করলেও রাতে এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করে না। এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এই সব বড় বড় গর্তসহ রাস্তার কোনো সংস্কারের কাজ না করায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

 

লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর শিক্ষার্থী হামিদা আক্তার জানান,আমাদের স্কুলে যাওয়া আসার একমাত্র রাস্তা এটি। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমেগিয়ে কাদা জমে গর্ত সৃষ্টি হয়। আমরা বর্ষাকালে একদম হাটা চলা করতে পারিনা। বেশিরভাগ দিনই স্কুল বন্ধ দিতে হয়। আমরা রাস্তাটি পাকাকরণ’র দাবী জানাই।

 

ইউপি সদস্য ওমরগনি জানান, বর্ষা এলেই কাঁচা রাস্তায় কাঁদা জমে গিয়ে গর্ত সৃষ্টি হয় ‘আমরা চরম অবহেলিত এলাকায় বসবাস করি, যার কারণে দীর্ঘ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ রাস্তায় এখনো পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনো বেহাল পড়ে আছে। রাস্তাটি পাঁকা হলে শিক্ষার্থীসহ স্থানীয় জনগনের চলাচলের সুবিধা হবে।

 

লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘ এতোদিন বর্ষা থাকায় কাঁচা রাস্তাটি মেরামত করা সম্ভব হয়নি। আমরা রাস্তাটি মেরামত করে দিবো।

 

দোয়ারাবাজার উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মুনছুরুল ইসলাম বলেন, উপজেলার বক্তারপুর কান্দাপাড়া এলাকার জনগুরুত্বপূর্ণ  কাঁচা রাস্তাটি পরিদর্শন করে মাটি ভরাট করে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

দোয়ারাবাজারে আধা কি:মি: কাঁচা রাস্তায় ব্যাপক জনদূর্ভোগ পাকা করণ দাবি

দোয়ারাবাজারে আধা কি:মি: কাঁচা রাস্তায় ব্যাপক জনদূর্ভোগ পাকা করণ দাবি

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.