• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত ২ মেয়র শপথ নিলেন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ৩ জুলাই, ২০২৩
রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত ২ মেয়র শপথ নিলেন
রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত ২ মেয়র শপথ নিলেন

রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত ২ মেয়র শপথ নিলেন

মোঃ শাহিনুর রহমান আকাশ: সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শপথ নিয়েছেন নবনির্বাচিত রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং এই দুই সিটি করপোরেশনের কাউন্সিলররা।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

 

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।

এর আগে একই স্থানে আলাদা অনুষ্ঠানে শপথ নেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত), গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন এবং এই তিন সিটি করপোরেশনের কাউন্সিলররা।

 

উল্লেখ্য যে, গত ২১ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বিপুল ভোটে পুণরায় বিজয়ী হন।

রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত ২ মেয়র শপথ নিলেন

রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত ২ মেয়র শপথ নিলেন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.