• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে গরমে অসুস্থ শিশুদের সংখ্যা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে গরমে অসুস্থ শিশুদের সংখ্যা
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে গরমে অসুস্থ শিশুদের সংখ্যা

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে গরমে অসুস্থ শিশুদের সংখ্যা

মোঃ জুয়েল মিয়া, দোয়ারাবাজার সুনামগঞ্জ, বিডি নিউজ২৩: তীব্র গরমে অতিষ্ঠ হয়ে নদীতে ঝাপিয়ে পড়ছে শিশুরা। সূর্যের উদয় থেকেই তেজদীপ্ততা শুরু হয়, সেই থেকে সূর্যাস্ত পর্যন্ত তীব্র তাপদাহে নাভিশ্বাস হয়ে উঠছে জনজীবন। শুধু তাই নয় রাতেও ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠছে মানুষ। দিনের বেলা রোদের তাপের কারণে স্বাভাবিক কাজকর্মেও বাড়ি থেকে বের হতে পারছেন না অনেকেই।

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে যেমন আগুনের তাপ। কোথাও স্বস্তি নেই। মাঠ-ঘাট ফেটে চৌচির। টানা কয়েকদিনের তাপদাহে জনজীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। দিনে যেমন রোদের খরতাপ তেমনি রাতেও বইছে গরম হাওয়া। বর্ষার পরিবর্তে প্রখর তাপদাহের অস্বস্তিতে পড়েছে সব পেশার মানুষেরা। দিনের বেলায় শিশুরা গরম থেকে বাঁচতে জলকেলিতে মত্ত থাকছে।

 

এদিকে, তাপমাত্রা আরও এমনই থাকবে বেশ কয়েকদিন। কমার পরিবর্তে আরও দু’ এক ডিগ্রি বাড়তে পারে এমনটি জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অধিদফতর।

 

আজ সিলেটসহ আশপাশের এলাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী আরও কয়েকদিন এ গরমের তীব্রতা থাকবে। এক বা দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তেও পারে। এরপর এ মাসের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে।

 

এছাড়া উপজেলা সদর হাসপাতালে ঘুরে দেখা যায়, দুর্বিষহ গরমে মানুষ আক্রান্ত হচ্ছে নানা অসুখ ও অসুস্থতায়। হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছে সবাই। এর ভেতরে গরমে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চিকিৎসা সেবা নিতে আসা অধিকাংশই হিট স্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা ও গরমে অসুস্থ হওয়া রোগী।

 

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা.আবু সালেহীন খান বলেন, ‘গত কয়েকদিন যাবত গরমের কারণে শিশুদের চাপ বেড়েছে। গরমে অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এখন শিশুদের পানিশূন্যতা ও ডায়রিয়া বেশি হচ্ছে। এ সময় শিশুরা পানি শূন্যতা রোগে সবচেয়ে বেশি ভোগে তাই প্রচণ্ড গরম কিংবা রোদ থেকে যতটুকু সম্ভব শিশুদের নিরাপদে রাখতে হবে পাশাপাশি বেশি বেশি বিশুদ্ধ পানি পান করাতে হবে।

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে গরমে অসুস্থ শিশুদের সংখ্যা

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে গরমে অসুস্থ শিশুদের সংখ্যা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.