• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

তাহেরপুরে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন মেয়র কালাম

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩
তাহেরপুরে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন মেয়র কালাম

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ

 

‘অন্ধজনে দেহ আলো” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারারা উপজেলার তাহেরপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে ৩৭ তম চক্ষু শিবির-২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (২৭ মে/২০২৩) সকাল ৮ ঘটিকায় হরিতলা রিক্রিয়েশন ক্লাবের  এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। 

 

ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বুলুর সঞ্চালনায়, সভাপতি এস. এম হাফিজুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, পৌরসভার তিন তিন বারের সফল মেয়র,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর। 

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আবু জাফর, তাহেরপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ এস এম জিয়া উদ্দিন টিপু, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার দাশ, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম  সহ আরও অনেকে। 

 

উল্লেখ এবারের বিনামূল্যে চক্ষু শিবিরে বাগমারা উপজেলা সহ আশেপাশের এলাকার প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা,ওষুধ ও চশমা প্রদান এবং প্রায় ৫ শত রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।

 

ঐতিহ্যবাহী,সুপ্রাচীন এই ক্লাব বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নানা মুখী মানবিক কাজ করে থাকে। এইক্লাবের রয়েছে, খেলাধুলার সামগ্রী, দ্বিতল মার্কেট, সমৃদ্ধ পাঠাগার।তাহেরপুরে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন মেয়র কালাম

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.