• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী পুঠিয়ায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩
রাজশাহী পুঠিয়ায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
রাজশাহী পুঠিয়ায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিডি নিউজ২৩: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী সহ পুঠিয়া,পবা উপজেলার বিভিন্ন শাখার আওয়ামীলীগ নেতাকর্মীরা।

 

সোমবার ২২ মে বিকাল ৪ টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়। পরে রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বানেশ্বর ট্রাফিক মোড়ে এসে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ।আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও আবু সাইদ চাঁদের সুষ্ঠু ও কঠোর বিচার দাবি করেন।

 

রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারে সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (পুঠিয়া-দূর্গাপুর) আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম  একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম.হিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, কৃষক লীগের সভাপতি রাজিবুল হক রাজিব, বানেশ্বর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলীউজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগের সভাপতি মানজুর রহমান, বানেশ্বর কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সহ প্রমূখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ

চাঁদকে আসামি করে মামলা হয়েছে।

 

সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা পুঠিয়া থানায় মামলাটি করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল ইসলাম জানান, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় শুধুমাত্র একজনকে আসামি করা হয়েছে।

 

পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এর আগে ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও কবরে পাঠানোর হুমকি দেন রাজশাহীজেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পরে।

রাজশাহী পুঠিয়ায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাজশাহী পুঠিয়ায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.