রাজশাহীর পুঠিয়ায় এক কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতা কর্মীরা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কর্মসূচি অংশ হিসেবে কৃষকদের পাশে দাঁড়াতে নির্দেশনা দিয়েছে। তাই এই মৌসুমের ধান কাটায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের ধান কাটা ও কৃষকের ঘরে ধান পৌঁছে দেওয়ার আহ্বানে সাড়া দিয়ে সারা দেশেই ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের ধান কাটার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পাচ্ছে।
এই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের এক কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।
আজ শনিবার নিজ ইউনিয়নের ছাত্রলীগের কর্মীদের নিয়ে প্রায় চৌদ্দ কাঠা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন নেতা কর্মীরা। এ নিয়ে জমির মালিক বিধান খুবই আনন্দিত। জমির মালিক বিধান ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে উৎফুল্লতা প্রকাশ করেন।
এ বিষয়ে রাসেল আহমেদ বলেন ছাত্রলীগের প্রতিষ্ঠা কালীন সময় থেকে দেশের এবং জনগনের যেকোনো প্রয়োজনে মানুষের পাশে থেকেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের দেশের কৃষি খাতের ব্যাপক উন্নয়ন প্রয়োজন। সেই ধারাবাহিকতা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ইব্রাহিম ফরাজী ভাইয়ের পরামর্শে আমরা কৃষকের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। এবং দেশের যেকোনো প্রয়োজনে ছাত্রলীগ পাশে থাকবে।

রাজশাহীর পুঠিয়ায় এক কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতা কর্মীরা