• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধিঃ মোঃ জুয়েল মিয়া, সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ী তাজুদ আলীকে (৪০) কুপিয়ে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা।

 

বৃহস্পতিবার বিকালে কাঠাকালি বাজারের সুনামগঞ্জ ছাতক সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহত তাজুদ আলীর ভাই পীর আলীসহ স্বজনরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। নিহত তাজুদ আলী উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের কাটাখালী (আহমদ নগর) গ্রামের মৃত আগন আলীর ছেলে।

 

এসময় ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন নিহত তাজুদ আলী ভাই পীর আলী, অসিত কুমার দাস,আব্দুল আজিজ,গেদা মিয়া,গউছ আলী, হাবিবুর রহমান,হেকমত আলী জুয়েল,সাধীন মিয়া,মিরাস আলী,আক্তারুল ইসলাম,ফরমান আলী, দিলীপ চন্দ্র দাস,আব্দুল জলিল,মাফিজ আলী, মুসলিম আলী, রজব আলী, রেজাউল ইসলাম,রাবিদ আলী, আকবর, গিয়াস উদ্দিন, ফরজ আলী, আল আমিন, সফিক মামুন,আরজ আলী, জয়নাল,শাহিন প্রমুখ।

 

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার (ওসি) দেব দুলাল ধর জানান, এই ঘটনায় হত্যা মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.