• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ঈদের দিনে শিবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
ঈদের দিনে শিবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত!
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ এক মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) ভোরে ধানক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখার পর বিজিবির সহায়তায় পুলিশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা বিএসএফের গুলিতে ঐ ব্যক্তি মারা গেছে। তবে বিজিবি বলছে স্থানীয় কোন কারনে তিনি মারা গেছেন। নিহত ব্যক্তি মৃত তৈয়মুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৩২) সাধু। তিনি শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামের একজন গরু ব্যবসায়ী। ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, সকালে কৃষকরা ক্ষেতে কাজে যাবার সময় লাশটি পড়ে থাকতে দেখে তাকে খবর দিলে তিনি এর সত্যতা পান। তিনি স্থানীয়দের উর্দ্ধতি দিয়ে আরও জানান, উপর চাকপাড়া গ্রামের সাদিকুর রাতের কোন এক সময় ভারতে চোরাচালান করতে যাবার সময় বিএসএফ সদস্যদের গুলিতে গুলিবিদ্ধ হলে তার অনুসারীরা সীমান্ত থেকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। নিহতের গলার নিচে গুলি লেগেছে বলে মনে হচ্ছে। এসময় তার মৃত্যু হলে তারা মরদেহটি ধানক্ষেতের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে মরদেহটি সীমান্তের ১৮৩ নং মেইন পিলারের আওতাধীন এলাকায় পড়ে রয়েছে এবং বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অন্যদিকে ৫৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল গোলাম কিবরিয়া একটি মরদেহ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত থেকে ফায়ারিং রেঞ্জের অনেক দুরে বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতে লাশটি পাওয়া গেছে। তবে এটি বিএসএফ রিলেটেড নয়। দেশের অভ্যন্তরীন ইস্যুতে কোন কারনে সাদিকুর মারা গেছে। যা তদন্ত করে পুলিশ এর রহস্য বের করবে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাদিকুল ইসলাম (৩২) নামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ এক মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) ভোরে ধানক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখার পর বিজিবির সহায়তায় পুলিশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা বিএসএফের গুলিতে ঐ ব্যক্তি মারা গেছে। তবে বিজিবি বলছে স্থানীয় কোন কারনে তিনি মারা গেছেন। নিহত ব্যক্তি মৃত তৈয়মুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৩২) সাধু। তিনি শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামের একজন গরু ব্যবসায়ী।

ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, সকালে কৃষকরা ক্ষেতে কাজে যাবার সময় লাশটি পড়ে থাকতে দেখে তাকে খবর দিলে তিনি এর সত্যতা পান। তিনি স্থানীয়দের উর্দ্ধতি দিয়ে আরও জানান, উপর চাকপাড়া গ্রামের সাদিকুর রাতের কোন এক সময় ভারতে চোরাচালান করতে যাবার সময় বিএসএফ সদস্যদের গুলিতে গুলিবিদ্ধ হলে তার অনুসারীরা সীমান্ত থেকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। নিহতের গলার নিচে গুলি লেগেছে বলে মনে হচ্ছে। এসময় তার মৃত্যু হলে তারা মরদেহটি ধানক্ষেতের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে মরদেহটি সীমান্তের ১৮৩ নং মেইন পিলারের আওতাধীন এলাকায় পড়ে রয়েছে এবং বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

অন্যদিকে ৫৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল গোলাম কিবরিয়া একটি মরদেহ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত থেকে ফায়ারিং রেঞ্জের অনেক দুরে বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতে লাশটি পাওয়া গেছে। তবে এটি বিএসএফ রিলেটেড নয়। দেশের অভ্যন্তরীন ইস্যুতে কোন কারনে সাদিকুর মারা গেছে। যা তদন্ত করে পুলিশ এর রহস্য বের করবে।

সংবাদটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.