রাজশাহীর পুঠিয়ায় মুসল্লিদের বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায়। দুহাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা চাই এ নামাজ আদায় করে মুসল্লীরা।

রাজশাহীর পুঠিয়ায় মুসল্লিদের বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায়
রকিবুল হাসান সনি, বিডি নিউজ২৩:যে সময় তাপমাত্রা মোটামুটি ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা ঠিক সে সময় ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ। আর এই অস্বাভাবিক তাপমাত্রার কারণে জনজীবনে দেখা দিয়েছে বিপর্যয়। দেখা দিয়েছে রোগ বালাই। রমজান মাসের শুরুর দিকে তাপমাত্রা স্বাভাবিকের মধ্যে থাকলেও শেষের দিকে এত বেশি তাপমাত্রা অনেকেই দেখছেন গজব হিসেবে। তাই রাজশাহীর পুঠিয়ার পরেশ নারায়ন উচ্চ বিদ্যালয় মাঠে মুসল্লিরা আল্লাহর কাছে দুহাত তুলে মাপ চেয়ে বৃষ্টি বর্ষণের জন্য ইসতিস্কার নামাজ আদায় করেন। ইতোমধ্যেই দেশের কোথাও কোথাও বিশেষ এই সালাত আদায় করার কারণে বৃষ্টির দেখা মিলেছে। এক বুক আশা নিয়ে জেলার পুঠিয়া উপজেলার পি এন উচ্চ বিদ্যালয় মাঠে এই সালাত আদায় করা হয়।

বৃষ্টির নামাজের জন্য মুসল্লিরা
পুঠিয়া উপজেলা ওলামা পরিষদের পক্ষ থেকে ও জিএম হিরা বাচ্চু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এর সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (১৯ এপ্রিল) বাদ যোহর সালাতুল ইসতিস্কার নামাজ (বৃষ্টি জন্য দোয়া) এই বিশেষ মোনাজাত ও নামাজ আদায় করা হয়।
অস্বাভাবিক আবহাওয়া ও গরম, প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিত্রানের জন্য দেশ ও জাতির কল্যাণে বিশেষ এই প্রার্থনার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
বিশেষ এই দোয়া ও নামাজ শেষে, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, জিএম হিরা বাচ্চু বলেন, অস্বাভাবিক গরম, প্রচন্ড খরতাপে পড়ছে সারা দেশ। এছাড়াও চলছে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় মাস। এই রমজান মাসে মুসল্লিরা খুব কষ্ট করে রোজা রাখছে। তাই আল্লাহর কাছে দুহাত তুলে আমরা ক্ষমা চেয়েছি এবং বৃষ্টির জন্য দোয়া করেছি।

রাজশাহীর পুঠিয়ায় মুসল্লিদের বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায়। দুহাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা চাই এ নামাজ আদায় করে মুসল্লীরা।