• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে ভিডাব্লিউবি কার্ড ও চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
রাজশাহীর দুর্গাপুরে ভিডাব্লিউবি কার্ড ও চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
রাজশাহীর দুর্গাপুরে ভিডাব্লিউবি কার্ড ও চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীর দুর্গাপুরে ভিডাব্লিউবি কার্ড ও চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা”

এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়ন ২৭ মার্চ বিকেলে ভিডাব্লিউবি কার্ড ও কার্ডধারীদের মাঝে ৩০ কেজি চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা।

 

এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকতা ফাতেমা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার সাখাওয়াত হোসেন, কিসমত গনকৈড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন সচিব আনোয়ারুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গন, গ্রাম-পুলিশ সহ ইউনিয়নের উপকার ভোগীগন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা বলেন, এই কার্ড প্রাপ্তরা আগামী ২বছর প্রতি মাস ৩০ কেজি করে চাউল বিনামূল্যে সরকার আপনাদের মাঝে বিতরণ করবেন। এর মাঝে যদি কেহ তথ্য গোপন করে কার্ড নিয়ে থাকেন তা অবশ্যই আমাদের জানাবেন। এই কার্ড পরিবর্তন করা যাবে।

 

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমাদের ইউনিয়নে মোট অনলাইনে ৭২৪ জন আবেদন করেছিলেন, এর মধ্যে হতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ২৫৭ টি কার্ড চুড়ান্ত করা হয়েছে।

 

মহিলা বিষয়ক অফিসার ফাতেমা খাতুন বলেন, দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে সর্বমোট ১৯৪৫ জন উপকারভোগী এই কার্ডের আওতায় দুই বছর (২৪ মাস) ৩০ কেজি করে চাউল বিনামূল্যে পাবেন।

রাজশাহীর দুর্গাপুরে ভিডাব্লিউবি কার্ড ও চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীর দুর্গাপুরে ভিডাব্লিউবি কার্ড ও চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.