• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বন্যায় ক্ষতিগ্রস্ত চৌধুরীপাড়া বাজার রাস্তা মেরামত না করায় দুর্ভোগ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
বন্যায় ক্ষতিগ্রস্ত চৌধুরীপাড়া বাজার রাস্তা মেরামত না করায় দুর্ভোগ
বন্যায় ক্ষতিগ্রস্ত চৌধুরীপাড়া বাজার রাস্তা মেরামত না করায় দুর্ভোগ

দোয়ারাবাজার প্রতিনিধি: মোঃ জুয়েল মিয়া, সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দশ মাস পরও ভেঙে যাওয়া চৌধুরীপাড়া বাজার টু আননপাড়া রাস্তা মেরামতের কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। ফলে উপজেলার বাশতলা, পেকপাড়া,আননপাড়া,আলমখালী ও ইদুকোনা গ্রামের সাথে চৌধুরী পাড়া বাজারের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ। 

 

জানা যায়, ২০২২ সালের ১৬ জুন দ্বিতীয় দফা ভয়াবহ বন্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজার টু আননপাড়া রাস্তায় মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়ার বাড়ীর নিকটে তিনটি স্থানে ভেঙে যায়। ওই রাস্তা ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সে সময় থেকেই , পেকপাড়া,আননপাড়া সহ বেশ কয়েক গ্রামের লোকজনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। যে কারনে এলাকার শত শত লোকজন প্রতিনিয়ত চৌধুরী পাড়া বাজার,বাংলাবাজার যাতায়াত করে থাকেন। বন্যায় ভেঙে যাওয়া রাস্তা দীর্ঘদিন থেকে মেরামত না করায় তাদেরকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

 

পেকপাড়া গ্রামের গৃহবধূ মিনারা বেগম বলেন, এ ভাঙন মেরামত না হওয়ায় রাস্তা দিয়ে ভ্যান রিক্সা চলাচল করছে না। আমি বাংলাবাজার থেকে চাউল,সবজি আনতে গিয়ে ছিলাম। ভাঙনের কারনে রিক্সা ভ্যান না পেয়ে মাথায় করে বহন করতে হচ্ছে। মেয়ে লোক হিসেবে এটা আমার জন্য খুবই কষ্টকর।

 

বাশতলা গ্রামের মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া বলেন,২০২২ সালের ১৬ জুন দ্বিতীয় দফা ভয়াবহ বন্যায় চৌধুরীপাড়া বাজার টু আননপাড়া রাস্তায় তিনটি স্থানে ভেঙে যায়। ওই রাস্তা ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বন্যার পানি শুকিয়ে যাবার দীর্ঘদিন পরও রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ না নেয়ায় আমরা খুব দুর্ভোগের শিকার হচ্ছি।

 

বাংলাবাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ভুইয়া জানান রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ জরুরি ভাবে মেরামত করা সময়ের দাবী। 

 

স্থানীয় ইউপি সদস্য আল আমিন জানান, আমি ইউপি চেয়ারম্যান সাহেবকে রাস্তার বেহাল অবস্থার কথা জানিয়েছি রাস্তার মেরামত খুবই জরুরি নতুবা বৃষ্টি বন্যা হলে ফসলের ব্যপক ক্ষতি হবে পায়ে হেঁটে চলাচল অসম্ভব হয়ে যাবে। 

 

বাংলাবাজার ইউপি চেয়ারম্যান রোটারিয়ান শেখ আবুল হোছাইন বলেন, বরাদ্দ পেলেই খুব শ্রীগ্রই রাস্তাটি মেরামত করা হবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত চৌধুরীপাড়া বাজার রাস্তা মেরামত না করায় দুর্ভোগ

বন্যায় ক্ষতিগ্রস্ত চৌধুরীপাড়া বাজার রাস্তা মেরামত না করায় দুর্ভোগ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.