• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ
দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধিঃ মোঃ জুয়েল মিয়া, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাওঁ কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রীপা আক্তারের বিরুদ্ধে কর্মফাঁকিসহ সেবা প্রদানে অনিয়ম, হয়রানি ও দায়িত্বে অবহেলা ও প্রতি বোগীর কাছ থেকে ৪০ থেকে ৫০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথাসহ নানান রোগ প্রতিরোধে ২৭ ধরনের ওষুধ সম্পূর্ণ বিনা মূল্যে সরবরাহ করার কথা। সেই সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। শিশু-কিশোরসহ সব বয়সী প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার কথা থাকলেও অনিয়মের বেড়াজালে ঘুরপাক খাচ্ছেন সেবাপ্রত্যাশীরা।

 

উপজেলা স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যসেবা দেয়ার কথা স্বাস্থ্যকর্মীদের, কিন্তু বাস্তবে এ চিত্র উল্টো। 

 

অধিকাংশ সময় মাঠগাওঁ ক্লিনিক বন্ধ তাকে নির্ধারিত সময়ের আগে,খোলাও হয় দেরিতে। ফলে সেবা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। এ ছাড়া ওষুধ না পাওয়ারও অভিযোগ সেবাপ্রত্যাশীদের। এতে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা চরম হুমকির মুখে পড়েছে।

 

রোগী ও স্বজনরা বলেন, সকাল ১০টায় এলেও দেখি ক্লিনিক বন্ধ, দুপুর ২টার পর এলেও দেখি বন্ধ। খোলে কখন! খুললেও বলে ওষুধ নেই। আমরা কোথায় যাব, টাকা ছাড়াও সেবা মিলে না। প্রতিজন রোগীর কাছ থেকে ৪০ থেকে ৫০ টাকা নেওযার অভিযোগ। 

 

এবিষয়ে মাঠগাওঁ কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রীপা আক্তার বলেন, যথাসময়ে খোলা থাকে না এবং রোগীদের সাথে দুর্ব্যবহার ও টাকা নেওযার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

 

উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.আবু সালেহীন খান জানান, নির্ধারিত সময়ের আগে ক্লিনিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে মনিটরিং জোরদার করা হবে। টাকা নেওয়ার বিষয়টি লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.