পুঠিয়ায় ৩০ কেজি ওজনের কষ্টিপাথরের পার্বতী মূর্তি উদ্ধার র্যাবের হাতে আটক-২
ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়ায় কষ্টি পাথরের প্রায় ৩৩ কেজি ওজনের পার্বতী মূর্তি উদ্ধার করা হয়েছে। ওই মূর্তির সাথে সম্পৃক্ত এমন ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (২৫ মার্চ) প্রায় বেলা ২টার দিকে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে তাদের দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন গোদাগাড়ী উপজেলার মোহনপুরের পাকি এলাকার মোজাফফর হোসেনের ছেলে জহুরুল হক (৪৫) এবং পুঠিয়া উপজেলার কান্দ্রা খলিফা পাড়ার এলাকার মৃত, শের মোহাম্মদের ছেলে সম্রাট (১৬)।
এদিকে র্যাবের জানা গেছে যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি পুরাতন কষ্টি পাথরের প্রায় ৩০ লাখ টাকা মূল্যের একটি পার্বতী মূর্তিসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। একজন জহুরুল হক এবং আরেকজন আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মোঃ সম্রাট ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মোঃ সম্রাট, পাচারের উদ্দেশ্যে ঐ মূর্তিটি সে নিজেদের দখলে রাখার কথা স্বীকার করে। আটককৃত এবং আইনের সাথে সংঘাতে জড়িত ওই শিশু সম্রাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুঠিয়া থানায় তাঁদেরকে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে র্যাবের ডিএডি শহিদুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতায় আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুঠিয়ায় ৩০ কেজি ওজনের কষ্টিপাথরের পার্বতী মূর্তি উদ্ধার র্যাবের হাতে আটক-২