পুঠিয়ায় গণহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া অনুষ্ঠিত
ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে রাজশাহী পুঠিয়ায় মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন । এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।
এসময় ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জি.এম হিরা বাচ্চু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, পুঠিয়া। নুরুল হাই মোহাম্মদ আনাছ, (পিএএ) উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া। আরাফাত আমান আজিজ, উপজেলা (ভূমি) সহকারী কমিশনার, পুঠিয়া। আ: মতিন মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান, পুঠিয়া। মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) পুঠিয়া, থানা এবং উপজেলা মুক্তিযোদ্ধাগণ সহ উপজেলা প্রশাসনের আরো অনেক কর্মকর্তা কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।