দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল অ্যান্ড কলেজের আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(২১ মার্চ) বিকালে বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রভাষক জামাল উদ্দিনে সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি গভর্নর গভর্নিং বডি আহমদ আলী আপন।
বিশেষ অতিথি সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান শেখ চান,প্যানেল চেয়ারম্যান বুলবুল মিয়া,গভর্নিং বডি সদস্য আনোয়ার হোসেন লিটন,প্রভাষক সামছুল হক,রেজাউল করিম, হাসমত আলী।
প্রধান অতিথির বক্তব্যে আহমদ আলী আপন বলেন,কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে।ছেলেমেয়েরা যাতে স্মার্টফোনে আসক্তি না হয়, মাদকাসক্ত না হয় সে বিষয়টি খুবই গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে যাওয়া আসা করে কিনা অভিভাবকদের মাঝে মাঝে বিদ্যালয়ে এসে খোঁজ খবর নিতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা,কেরাত,দেশাত্মবোধক গান,দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।