• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ঢাকার পাসপোর্ট অফিসগুলোর আওতা করা যাবে সংশোধনও!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩
পাসপোর্ট সংশোধন
ঢাকার পাসপোর্ট অফিসগুলোর আওতা করা যাবে সংশোধনও!

বিডি নিউজ২৩: পাসপোর্ট সেবার মান বৃদ্ধি এবং পাসপোর্ট প্রাপ্তি সহজ করতে সম্প্রতি ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী ৭টি পাসপোর্ট অফিসের আওতা পুনর্নির্ধারণ করে সরকার। এখন সেই পুনর্নির্ধারিত আওতায় সংশোধন আনা হয়েছে।

 

এর আগে গত ৩০ জানুয়ারি ঢাকার পাসপোর্ট অফিসগুলোর আওতা পুনর্নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। এরপর গত ১৪ মার্চ আগের পরিপত্রে আংশিক সংশোধন করে নতুন করে পরিপত্র জারি করা হয়।

 

গত ৩০ জানুয়ারি পরিপত্রে আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব পাসপোর্ট অফিস (বনশ্রী), ঢাকা পশ্চিম পাসপোর্ট অফিস (মোহাম্মদপুর), ঢাকা সেনানিবাসের পাসপোর্ট অফিস এবং সচিবালয়ের পাসপোর্ট অফিসের আওতা পুনর্নির্ধারণ করা হয়।

 

সংশোধিত পরিপত্রে ‘ঢাকা পূর্ব পাসপোর্ট অফিস (বনশ্রী)’ এর পরিবর্তে ‘ঢাকা পূর্ব পাসপোর্ট অফিস (আফতাবনগর)’ করা হয়েছে।

 

নতুন করে আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আওতায় এসেছে রমনা, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল। আগে এ থানাগুলো ঢাকা পূর্ব পাসপোর্ট অফিসের (বনশ্রী) অধীনে ছিল।

 

এছাড়া কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অধীনে এসেছে যাত্রাবাড়ী ও ডেমরা থানা। আগে এ দুটি থানা ঢাকা পূর্ব পাসপোর্ট অফিসের (বনশ্রী) অধীনে ছিল।

 

ভাটারা থানা উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আওতায় এসেছে। আগে ভাটারা থানাও ছিল ঢাকা পূর্ব পাসপোর্ট অফিসের (বনশ্রী) অধীনে।

 

সংশোধিত আওতা অনুযায়ী যে থানা যে অফিসের অধীনে আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আওতায় থাকবে শেরে বাংলা নগর, মিরপুর, কাফরুল, রুপনগর, গুলশান, বনানী, শাহবাগ, ধানমন্ডি, কলাবাগান, রমনা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল থানা (১২টি থানা)।

 

কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অধীনে থাকবে শ্যামপুর, কদমতলী, কোতয়ালী, গেন্ডারিয়া, সূত্রাপুর, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ মডেল, কেরানীগঞ্জ দক্ষিণ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, বংশাল, ওয়ারী, ডেমরা ও যাত্রাবাড়ী থানা (১৬টি থানা)।

 

উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তর খান, দক্ষিণ খান, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, আশুলিয়া, পল্লবী, ভাষানটেক ও ভাটারা থানা (১১টি থানা) থাকবে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আওতায়।

 

ঢাকা পূর্ব (আফতাবনগর) পাসপোর্ট অফিসের অধীনে থাকবে মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা ও হাতিরঝিল থানা (৯টি থানা)।

 

সাভার, ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, হাজারীবাগ, নিউ মার্কেট থানা থাকবে মোহাম্মদপুরের ঢাকা পশ্চিম পাসপোর্ট অফিসের অধীনে।

 

ঢাকা সেনানিবাসের পাসপোর্ট অফিসের সেবা নিতে পারবেন ঢাকা ক্যান্টনমেন্ট থানার অধীনে বসবাসরত নাগরিকরা।

 

এছাড়া সচিবালয়ের পাসপোর্ট অফিসের সেবা নেবেন শুধুমাত্র সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যরা।

পাসপোর্ট সংশোধন

ঢাকার পাসপোর্ট অফিসগুলোর আওতা করা যাবে সংশোধনও!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.