• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে জাতির পিতার জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে জাতির পিতার জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন
বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে জাতির পিতার জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

 

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

 

১৭ মার্চ ২০২৩ রোজ শুক্রবার ভোর ৬:৩০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। এছাড়া দিনব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পিএ সিস্টেম/সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচার, ব্যানার টানানো, সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজন ও দোয়া শেষে মিষ্টি মুখ করা হয় এবং দিন শেষে আঞ্চলিক কেন্দ্রের প্রধান ফটকে আলোক সজ্জার ব্যবস্থা করা হয়। উক্ত অনুষ্ঠানে আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আবু বাককার-এর নেতৃত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

 

কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ১৭ই মার্চের প্রথম প্রহরে বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ আওতাধীন পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয়ের পতাকা  উত্তোলনের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সূচনা করা হয়।

বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে জাতির পিতার জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে জাতির পিতার জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.