• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে অবৈধ পুকুর খননের মাটি বহনের ট্রাক্টর চাপায় ছাত্রের মৃত্যু

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
নাটোরের বড়াইগ্রামে অবৈধ পুকুর খননের মাটি বহনের ট্রাক্টর চাপায় ছাত্রের মৃত্যু
অবৈধ ভাবে পুকুর খনন

ওমর ফারুক খান (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে খনন করা পুকুর থেকে মাটিবহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শান্ত ইসলাম (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকালে উপজেলার  ৬ নং গোপালপুর ইউনিয়নের নওগ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত নওগ্রামের আসমত আলী প্রামাণিকের ছেলে। সে নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। খেলায় অংশ নিয়ে পিপাসা লাগলে শান্ত তার ফুফুর হাত ধরে স্কুলের পাশে একটি বাড়িতে পানি পান করতে যাচ্ছিল। এ সময় পথে মোহাম্মদ আলী ও অবৈধ ঠিকাদার রানিং ৮ নং ওয়ার্ড মেম্বর জামিরুল ইসলাম নামে দুই ব্যাক্তির অবৈধভাবে খনন করা পুকুরের মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যায়। 

 

এলাকা বাসি ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানান প্রশাসনের লোক ও মিডিয়ার লোক এসে অবৈধ মাটি ব্যাবসায়ি মেম্বর জামিরুলের সাথে ফিসফিস করে মিটমাট করে চলে যায়।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

নাটোরের বড়াইগ্রামে অবৈধ পুকুর খননের মাটি বহনের ট্রাক্টর চাপায় ছাত্রের মৃত্যু

অবৈধ ভাবে পুকুর খনন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.