• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দোয়ারাবাজারে মেধাবী শিক্ষার্থী তামান্না ও সৌরভের অকাল মৃত্যুতে শোক সভা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

দোয়ারাবাজার প্রতিনিধি: মোঃ জুয়েল মিয়া, সুনামগঞ্জের দোয়ারাবাজারে সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্রী তামান্না আক্তার ও তার ছোট ভাই সৌরভ আহমেদের অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার (১৫ মার্চ)দুপুরে উপজেলার সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি মো:আরিফ মোর্শেদ মিশুর সভাপতিত্বে সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, থানার এস আই মিজানুর রহমান, গভর্নিং বডির সদস্য তালেব আলী,ইকবাল হোসেন বুলু,আম্বর আলী,মোশারফ হোসেন ফরাজি মেম্বার,আলাউদ্দিন, আহসান উদ্দিন মেম্বার, জালাল উদ্দীন, আছমা বেগম, ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি সফিকুল ইসলাম আর্মি আওয়ামীলীগ নেতা আব্দুল হাই বিলাত প্রমুখ। 

 

উল্লেখ্য যে, ২০২২ সালের ১৫ জুন সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরিক্ষার প্রবেশ পত্র আনতে বিদ্যালয়ে যাওয়ার পথে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় গোজাউড়া হাওড়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে এসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার (১৫) ও তার ভাই টিলাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সৌরভ হাসান(১১)মৃত্যু বরণ করেন তাদের মৃত্যুর স্মরণে গভর্নিং বডি দোয়া ও স্মরণ সভার আয়োজন করেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.