• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন
গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

বিডি নিউজ২৩: নিজের সন্তানকে ভালো একটা স্কুলে পড়ানো কিংবা নিজে একটু ভালো করে চলতে গেলে সাড়ে ছয় হাজার টাকা কতটা কাজে আসবে এটা সবারই জানা। তবুও এই বেতনে ই চাকরি করছেন বাংলাদেশের হাজার হাজার মানুষ। চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন। মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু তাঁর শাসনামলে এ বাহিনীর চাকরি জাতীয়করণের আদেশ দিলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। দেশ ডিজিটালি অনেক এগোলেও গ্রাম পুলিশের কোনো উন্নতি হয়নি।

 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কমান্ডার মোস্তফা কামাল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বাহিনীর জাতীয় বেতন স্কেল নির্ধারণ করে দিয়েছিলেন। ১৯৭৬ সালে নির্ধারণ করা সেই স্কেল বাস্তবায়ন করতে তৎকালীন সব মহকুমায় নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশ আজ পর্যন্ত কার্যকর হয়নি।

 

ইউনিয়ন পরিষদে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় উল্লেখ করে মোস্তফা কামাল বলেন, ‘গ্রাম পুলিশদের জাতীয় বেতন স্কেল দ্রুত বাস্তবায়ন করা হোক। ৪৭ হাজার গ্রাম পুলিশ না খেয়ে আছে।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর এই কাজটা সম্পূর্ণ করুন।

 

মানববন্ধনে প্রায় এক হাজার গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল।

 

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার পণ করেছেন বিশেষায়িত এই পুলিশ বাহিনীর। (সুত্র: ডিবিসি নিউজ)

গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.