• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কালাম, সম্পাদক নয়ন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩
বিডি নিউজ২৩
রাজশাহী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কালাম, সম্পাদক নয়ন

মোঃ রকিবুল হাসান সনি, বিডি নিউজ২৩: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাজশাহী জেলা এর কমিটি গঠন করা হয়েছে।

 

গতকাল রবিবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।

 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়ীদুর রহমান।এ সময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের রাজশাহী জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি নির্বাচিত করা হয়। এসময় আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হবে বলে জানানো হয়।

 

নতুন কমিটিতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, রাজশাহী জেলা শাখার সভাপতি নির্বাচিত করা হয় আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হিসিবে নির্বাচিত করা হয় সাবেক ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমান নয়নকে। আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নষ্কর এর স্বাক্ষরিত কমিটি (১২ মার্চ)তারিখ হতে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর রাজশাহী জেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়।

বিডি নিউজ২৩

রাজশাহী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কালাম, সম্পাদক নয়ন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.