• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাবাহীন ৩য় শ্রেণির ছাত্র রাব্বির কাঁধে এখন সংসারের বোঝা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩
রাব্বি রাজশাহী

বিডি নিউজ২৩: দায়িত্ব বোঝে না বয়স ছেলেটির নাম রাব্বি। রাজশাহী আদালত চত্বরের নিয়মিত মুখ। সে একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র। বাবাহীন রাব্বি পড়াশোনার পাশাপাশি মা, বোন তথা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে হাসি মুখে।

 

আজ কথা হচ্ছিল তার সাথে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বাদাম বিক্রি করে জীবন চালাতে খুবই কষ্ট হয় তার। তথাপি কারও কাছে চেয়ে খাওয়াটা তার কাছে ভীষণ অপছন্দের। আমার লার্নেড সিনিয়র পরম স্নেহে তাকে কাছে ডেকে তার সব বাদাম বেশি দামে কিনে নিলেন, আর তিনি তার পড়াশোনার সব ভার নিলেন।

 

আর আমাকে তার স্কুলে গিয়ে খোঁজ নেওয়ার দায়িত্ব দেওয়া হলো। এরকম শত শত রাব্বি বাংলাদেশের আনাচে-কানাচে হাজারো সুবিধা বঞ্চিত শিশুরা পেটের তাগিদে প্রতিনিয়ত আমাদের সামনে আসে। তাদের প্রতি আমাদের সদয় হওয়া উচিত। প্রয়োজনে অপ্রয়োজনে তাদের জিনিস ক্রয় করতে হবে। কেননা আমাদের ১০ টাকা বা ২০ টাকায় তার পরিবার চলে। এমনও অনেক মানুষ আছে যারা বাদাম কেনার আগেই খেয়ে ফেলি বা তুই সম্বোধন করে খারাপ আচরণ করি। যা কোন সুস্থ মানুষের কাজ হতে পারে না। তাই আসুন আমরা তাদের প্রতি আরও মানবিক হই।

 

রাব্বিদের মত সকল দায়িত্বশীল পুরুষদের জন্য রইল ভালোবাসা, শুভকামনা ও শ্রদ্ধা।

 

দায়িত্ব বোঝে না বয়স, ক্ষুধা বোঝে না কোন শাসন বারণ, লজ্জা আছে বলেই চুরি না করে, এখনো অনেক মানুষ কাজ করে। রাজশাহী আদালত চত্বরের নিয়মিত মুখ ছেলেটির নাম রাব্বি।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.