ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ উদযাপন উপলক্ষে পালন করা হয়েছে ‘ফ্রী স্কুল ফিটিং কর্মসূচি’।
২৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে পহেলা মার্চ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও সরকারি হাসপাতালের তত্ত্বাবধানে এই কর্মসূচিটি পালন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, মহিলা ভাই চেয়ারম্যান মৌসুমি রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মাদ্রাসার মহতামিম সহ শিক্ষক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তোমাদের মত স্মার্ট শিশুদের নিয়েই চিন্তা করছেন,আগামীর স্মার্ট বাংলাদেশ তোমরাই গড়তে পারবে।